প্রথম ম্যাচেই ব্রাজিলকে রুখে দিয়েছে কোস্টারিকা 

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৪, ০৯:২০আপডেট : ২৫ জুন ২০২৪, ০৯:৩৩

কোপা আমেরিকায় শুরুটা হতাশার করেছে ব্রাজিল। উদ্বোধনী ম্যাচে তাদের রুখে দিয়েছে কোস্টারিকা। ম্যাচটা গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে। 

গ্রুপ-ডি এর খেলায় বেশ কিছু সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিল। তাছাড়া ফাইনাল থার্ডে গিয়ে সেই মানটাও দেখাতে পারেনি। অথচ স্কোর লাইন দেখে বোঝার উপায় নেই যে প্রথমার্ধে ৭৫ শতাংশ বলের দখলে ছিল সেলেসাওরা। তার ওপর একটি গোল অফসাইডে বাতিল হয়েছে। কিন্তু কোস্টারিকার সুরক্ষিত রক্ষণের সামনে খেই হারাতে হয়েছে তাদের। 

বিরতির পরও আক্রমণ অব্যাহত ছিল। ৬৩ মিনিটে লং রেঞ্জের শট নিলেও সেটা আঘাত করে পোস্টে। তার আগে গুইলের্মে আরানার দুর্দান্ত স্ট্রাইক দারুণ দক্ষতায় সেভ করে ব্যবধানে হেরফের হতে দেননি কোস্টারিকার গোলকিপার প্যাটট্রিক সেকুইরা। 

জয়ের খোঁজে ৭০ মিনিটে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র তরুণ প্রজন্মের সাভিও, এন্দ্রিককে মাঠে নামিয়েছিলেন। লাভ হয়নি তাতে। শেষ ১০ মিনিটে পাকেতা দুবার শট নিলেও সেটা ছিল লক্ষ্যের বাইরে। তাতে দ্বিতীয়ার্ধেও ৯বারের চ্যাম্পিয়নরা হতাশায় কাটিয়েছে। 

গ্রুপ ‘ডি’ তে কলম্বিয়া প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে অবস্থান করছে। তার পর ড্রয়ে একটি পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে ব্রাজিল। 

/এফআইআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি