১৯ নভেম্বর, দিনটি শুধু পেলের জন্য

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০২৪, ০১:২৫আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০১:২৫

ব্রাজিলের কিংবদন্তি পেলেকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর পালন করা হবে ‘কিং পেলে ডে’। এজন্য নির্ধারণ করা হয়েছে তার ক্যারিয়ারের ১০০০তম গোলের দিনটাকে, ১৯ নভেম্বর!

১৯৬৯ সালে মারাকানা স্টেডিয়ামে ভাস্কো ডা গামার বিপক্ষে সান্তোসের হয়ে পেলে পেনাল্টি থেকে জয়সূচক দ্বিতীয় গোলটি করেন। ২-১ এ জেতার ম্যাচে তার ওই গোলটি এক হাজারতম ছিল বলে মত ফুটবল ইতিহাসবিদদের।

ওই গোলটি করে বলে চুমু খেয়ে উদযাপন কের জানান, সেটি ব্রাজিলের শিশুদের জন্য উৎসর্গ করেছেন এবং বলেছিলেন, নিজ দেশের ছোট্ট শিশুদের প্রতি মনোযোগ দেওয়া উচিত রাষ্ট্রপ্রধানের। যদিও তার ওই বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অপবাদ দেওয়া হয়। দেশটিতে তখন চলছিল সামরিক শাসন।

আর ওই দিনটাকেই ব্রাজিলিয়ান গ্রেটকে শ্রদ্ধা জানাতে বেছে নেওয়া হলো। ব্রাজিলিয়ান সরকারের আনুষ্ঠানিক প্রকাশনায় মঙ্গলবার বলা হয়েছে, প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা তিনবারের বিশ্বজয়ীকে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানাতে একটি আইন পাস করেছেন।

কংগ্রেসে এই বিল পাশের অন্যতম পৃষ্ঠপোষক ও সাবেক ক্রীড়া সাংবাদিক সেন হোর্হে কাজুরু বলেছেন, ‘শুধু ব্রাজিলিয়ান ফুটবলেরই নয়, ক্রীড়াবিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তির জন্য প্রাপ্য স্বীকৃতি এটি।’

২০২২ সালের ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে পরলোকে পাড়ি জমান পেলে। গত সপ্তাহে প্রয়াত হয়েছেন তার শতবর্ষী মা সেলেস্তে আরান্তেস।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের