লিগস কাপে শনিবারও খেলা হচ্ছে না মেসির

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০২৪, ১৪:৩২আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৪:৩২

কোপা আমেরিকায় পাওয়া চোটে এখনও অনিশ্চিত অবস্থাতেই আছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে লিগস কাপে শনিবারও খেলা হচ্ছে না তার। যদিও তার ইনজুরির অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন কোচ জেরার্ডো মার্টিনো। শনিবার লিগস কাপে মায়ামির প্রতিপক্ষ টাইগ্রেস। 

মেসি গোড়ালির লিগামেন্টে চোট পান গত মাসে কোপা আমেরিকার ফাইনালে। এই মুহূর্তে ইনজুরির উন্নতি হয়েছে। তবে সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেননি তিনি। আপাতত ট্রেইনারদের সঙ্গে চোট সারাতে কাজ করে যাচ্ছেন।

মার্টিনো জানিয়েছেন, এখন আর হাঁটার জন্য মেসিকে বিশেষ বুট পরতে হচ্ছে না। তবে কবে নাগাদ ফিরতে পারবেন সেটা নিয়ে কিছুই বলেননি তিনি। শুধু পরবর্তী ম্যাচ নিয়ে বলেছেন, ‘টাইগ্রেসের বিপক্ষে দারুণ ম্যাচ খেলার অপেক্ষায়। এই ম্যাচ দিয়েই বুঝতে পারবো আমাদের অবস্থাটা কী। কারণ আমরা এমন দলের বিপক্ষে খেলবো, যারা প্রতিযোগিতায় শিরোপার অন্যতম দাবিদার।’

গত দুই মাসে মেসিকে ছাড়াই ৮ ম্যাচের মধ্যে ৭টি জিতেছে মায়ামি। গত বছর তার আগমনের পরেই লিগস কাপের উদ্বোধনী আসরে শিরোপা জিতেছে মেজর লিগ সকারের ক্লাবটি।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান