মেসি কবে ফিরবেন জানেন না মার্টিনো

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৪, ১২:৩৩আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১২:৩৩

গোড়ালির চোটের পর থেকে এখনও সাইড লাইনে লিওনেল মেসি। লিগস কাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মায়ামির পরের ম্যাচেও আর্জেন্টাইন তারকাকে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবারের নকআউট ম্যাচে তাদের প্রতিপক্ষ কলম্বাস।

মেসি গোড়ালির লিগামেন্টে চোট পান গত মাসে কোপা আমেরিকার ফাইনালে। এই মুহূর্তে ইনজুরির উন্নতি হয়েছে। তবে সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেননি তিনি। মায়ামি কোচ টাটা মার্টিনো যেভাবে কথা বলেছেন, তাতে এটা বোঝা যাচ্ছে হয়তো এই টুর্নামেন্টেই আর মাঠে নামা হবে না তার।

মেসির ফেরার সম্ভাব্য তারিখ নিয়ে মায়ামি কোচের কাছে প্রশ্ন গেলে তিনি বলেছন, ‘লিও প্রত্যাশা অনুযায়ী উন্নতি করছে। কিন্তু দলে সে কবে নাগাদ ফিরবে, তার কোনও নির্দিষ্ট তারিখ জানা নেই। তবে আলাদাভাবে সে তার নিজের উন্নতির জন্য কাজ করে যাচ্ছে।’

লিগস কাপে মূলত এমএলস ও লিগা এমএক্সের মেক্সিকান ক্লাবগুলো অংশ নেয়। গত আসরে মেসির কল্যাণেই উদ্বোধনী আসরটির ট্রফি জিতেছে মায়ামি।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের