‘চ্যাম্পিয়ন হতেই এসেছি’, আবার বললেন বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৪, ১৯:৫২আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৯:৫২

সোমবার সাফ অনূর্ধ-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। গ্রুপ পর্বের পর আজ কাঠমান্ডুতে মাঠের অনুশীলন শুরু করেছে মারুফুল হকের দল। 

এবার সেমিফাইনালে ভারতকে এড়ানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু নেপালের বিপক্ষে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের অভাবনীয় ভুলে তা হয়নি। ভারতকে শক্তিশালী মানলেও নিজের দলের প্রতিও তার আস্থার কথা জানিয়েছেন মারুফুল হক, ‘নেপাল আসার আগেই আমরা বলেছিলাম, ফাইনাল খেলতে এসেছি, চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি। কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারিনি। নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আমি বলবো, একটা দুর্ঘটনার কারণে গোল খেয়েছি। আশা করি, ছেলেরা এটা কাটিয়ে উঠতে পারবে।’ 

প্রতিপক্ষ নিয়ে তার কথা, ‘সেমিফাইনাল যেহেতু ভারতের বিপক্ষে, তারা বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ। তবে ছেলেদের যে মনোযোগ এবং শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর মানসিকতা আমরা দেখেছি, একই মানসিকতা নিয়ে ভারতের বিপক্ষে খেলতে পারলে আশা করি আমরা ফাইনালে উঠতে পারবো।’ 

ফরোয়ার্ড মইনুল ইসলাম মইনের কণ্ঠেও আত্মবিশ্বাসের সুর। নেপাল ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে ভারতের বিপক্ষে শতভাগ নিংড়ে দিতে দারুণ প্রত্যয়ী তিনি, ‘ভালো অনুশীলন হয়েছে। গতকাল রিকভারির পর আজ আমরা হার্ড ট্রেনিং করেছি। কোচ আমাদের যে নির্দেশনা দিচ্ছেন, অনুশীলনে সেটা অনুসরণ করছি। আশা করি, (ভারতের বিপক্ষে) যারাই খেলবে, শতভাগ দিবে।’ 

তিনি আরও বললেন, ‘শেষ ম্যাচে নেপালের বিপক্ষে হেরেছি। ওই ম্যাচের ভুলত্রুটিগুলো আমরা সংশোধন করে নেবো। তিন দিন সময় পেয়েছি। এটা সেমিফাইনাল, নকআউট পর্ব, ভালোভাবেই খেলবো, যাতে ম্যাচ হারতে না হয়।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী