সাফ অ-২০ চ্যাম্পিয়নশিপ ফাইনাল

মিরাজুলের গোলে বাংলাদেশ এগিয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৪, ১৫:৩৯আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১৬:০৫

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে বাংলাদেশ মিরাজুল ইসলামের গোলে প্রথমার্ধে এগিয়ে রয়েছে। মিরাজুল ইসলাম শেষ দিকে এসে ধারার বিপরীতে লক্ষ্যভেদ করে লাল সবুজ দলকে উৎসবে মাতান।

নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ম্যাচের শুরু থেকে স্বাগতিকরা দাপট দেখায়। একের পর এক আক্রমণ করে বাংলাদেশকে চাপে রাখে। দুই দলই ৪-৩-৩ ছকে খেলছে। ১০ নম্বর জার্সিধারী নিরঞ্জন ধামি বাংলাদেশের আক্রমণ ভাগকে তটস্থ রাখেন। 

ম্যাচের ৯ মিনিটে নেপাল প্রথম আক্রমণ করে। নিরঞ্জনের দূরপাল্লার শট পাঞ্চ করে ক্লিয়ার করেন আসিফ। অসাধারণ সেভ।

১৩ মিনিটে ফের নিরঞ্জনের বক্সের বাইরে থেকে জোরালো শট আসিফ রুখে দেন।
২১ মিনিটে নেপালের ফরোয়ার্ডের কাটব্যাকে অভিনাসের ভালো জায়গা থেকে এলোমেলো শটে গোল হয়নি।

৩০ মিনিটে নিরঞ্জনের জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। বাংলাদেশ মাঝে মধ্যে আক্রমণ করেও গোল পায়নি। তবে ধারার বিপরীতে যোগ করা সময়ে বাংলাদেশ এগিয়ে যায়। বক্সের বাইরে থেকে মিরাজুলের ফ্রি কিক থেনে নেওয়া বাঁকানো শট সাইড পোস্টের ভেতরে লেগে বিপরীত দিকে জালে জড়িয়ে যায়।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের