মেয়েদের সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬

সাফের শিরোপা ধরে রাখার লক্ষ্যে আগামী অক্টোবরে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। নেপালের কাঠমান্ডুতে দশরথ স্টেডিয়ামে তাদের প্রথম ম্যাচ টুর্নামেন্টের চতুর্থ দিন। ২০ অক্টোবর তাদের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান।

‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য সঙ্গী ভারত। ম্যাচটি হবে ২৩ অক্টোবর।

১৭ অক্টোবর পাকিস্তান ও ভারতের ম্যাচ দিয়ে শুরু হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপের নতুন আসর। পরের দিন শ্রীলঙ্কা ও মালদ্বীপ মুখোমুখি হবে। একই দিনে নেপালের প্রতিপক্ষ ভুটান।

ভুটান ও শ্রীলঙ্কা দ্বিতীয় ম্যাচ খেলবে ২১ অক্টোবর। ওই দিনে মালদ্বীপের প্রতিপক্ষ নেপাল। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচ ২৪ অক্টোবর, মালদ্বীপ বনাম ভুটান এবং নেপাল বনাম শ্রীলঙ্কা।

‘এ’ গ্রুপে তিন দল হওয়ায় প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে।

২৭ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। প্রথম শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বনাম ‘বি’ গ্রুপের রানার্সআপ। পরের ম্যাচ ‘বি’ গ্রুপের সেরা দলের সঙ্গে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দলের। ফাইনাল হবে ৩০ অক্টোবর।

সবগুলো ম্যাচ হবে দশরথ স্টেডিয়ামে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি