রোনালদোর ঐতিহাসিক গোলে ক্রোয়েশিয়াকে হারালো পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৪

ক্রিস্টিয়ানো রোনালদো ইউরো চ্যাম্পিয়নশিপে ছিলেন নিজের ছায়া হয়ে। হতাশার টুর্নামেন্ট শেষে প্রথমবার পর্তুগালের জার্সি গায়ে গোলখরা কাটালেন সিআরসেভেন। প্রথম খেলোয়াড় হিসেবে ৯০০তম ক্যারিয়ার গোল করলেন তিনি। 

বৃহস্পতিবার রোনালদোর ইতিহাস গড়া গোলের পর উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে পর্তুগাল। ইউরোর আগে জুনে দুই দলের দেখায় একই স্কোরে ঠিক বিপরীত ফল দেখেছিল পর্তুগিজরা।

ডিওগো ডালোট সপ্তম মিনিটে পর্তুগালকে এগিয়ে নেন। ব্রুনো ফের্নান্দেসের পাস তাকে পথ তৈরি করে দেন। বোর্না সোসাকে পেছনে ফেলে পর্তুগিজ ডিফেন্ডার সামনে এগিয়ে কিপারের পায়ের ফাঁক দিয়ে জালে বল ঠেলে দেন।

ইউরোতে পাঁচ ম্যাচে পর্তুগালের হয়ে গোল করতে ব্যর্থ হওয়া রোনালদো অবশেষে জালের দেখা পান। ৩৪ মিনিটে নুনো মেন্দেসের ক্রসের গতি বুঝে ক্রোট ডিফেন্ডারের নজর এড়িয়ে ডান পায়ে ট্যাপ করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

ক্রোয়েশিয়া বিরতির চার মিনিট আগে একটি গোল শোধ দেয়। সোসার প্রচেষ্টা ডালোটের গায়ে লেগে আত্মঘাতী গোল হয়। দ্বিতীয়ার্ধ দুই দলের কেউ আর গোল করতে পারেনি। তাতে জয় দিয়ে নেশনস লিগ শুরু হয়েছে পর্তুগালের।

বৃহস্পতিবার ‘এ’ গ্রুপ-১ এর অন্য খেলায় পোল্যান্ড ৩-২ গোলে হারিয়েছে স্কটল্যান্ডকে। রবিবার পর্তুগাল পরের ম্যাচে স্বাগত জানাবে স্কটল্যান্ডকে। ক্রোয়েশিয়া খেলবে পোল্যান্ডের বিপক্ষে।   

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী