৯০০তম গোল করে রোনালদো বললেন, ‘অনন্য মাইলফলক’

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৬

ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে অফিসিয়াল ম্যাচে ৯০০ গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার পর্তুগালের উয়েফা নেশনস লিগ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে এই ঐতিহাসিক গোল করেন তিনি।

৩৪তম মিনিটে নুনো মেন্দেসের ক্রসে ৬ গজ দূর থেকে দুর্দান্ত ভলিতে পর্তুগালকে ২-০ তে এগিয়ে দেন রোনালদো। তার দল ম্যাচটি জেতে ২-১ গোলে।

খেলা শেষে রোনালদো বললেন, ‘এটা আমার কাছে অনেক কিছু। দীর্ঘদিন ধরে এই মাইলফলকে আমি পৌঁছাতে চেয়েছিলাম। আমি জানতাম, এই সংখ্যায় আমি পৌঁছাতে পারবো। কারণ আমি খেলতে থাকলে, এটা হওয়া স্বাভাবিক।’

গোল করেই দুই হাত প্রসারিত করে মুখ ঢেকে হাঁটু গেড়ে বসে পড়েন রোনালদো। ভেসে যান আবেগে। উদযাপন নিয়ে তিনি বললেন, ‘এটা ছিল আবেগঘন কারণ এটা একটা মাইলফলক। অন্য মাইলফলকের মতো এটা, কিন্তু শুধু আমি ও আমার কাছের লোকেরা জানে প্রতিদিন কতো পরিশ্রম করেছি, মানসিক ও শারীরিকভাবে ফিট থাকতে, ৯০০ গোল করতে। এটা আমার ক্যারিয়ারের অনন্য মাইলফলক।’

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি তার চেয়ে ৫৮ গোল পেছনে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোল ৮৪২টি। ব্রাজিলিয়ান লিজেন্ড পেলে ৭৬৫ গোল নিয়ে তৃতীয় স্থানে।

পর্তুগাল অধিনায়ক ২০২১ সালে প্রথম খেলোয়াড় হিসেবে ৮০০ গোলের মাইলফলকে পৌঁছান। তখন ম্যানইউর জার্সিতে খেলতেন তিনি। পর্তুগালের হয়ে ২০৯ ম্যাচে ১৩১ গোল করেও আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা তিনি। আল নাসর ফরোয়ার্ড ক্লাব ক্যারিয়ারে করেছেন ৭৬৯ গোল।

কদিন আগে ৩৯ বছর বয়সী রোনালদো বলেছিলেন, এখনই থামতে চান না। পরবর্তী গোলের মাইলফলকে চোখ তার, ১০০০ ক্যারিয়ার গোল!

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের