জার্মানির কাছে বিধ্বস্ত হাঙ্গেরি 

স্পোর্টস ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০

নতুন চেহারায় নিজেদের মেলে ধরছে জার্মানি। নেশন্স লিগের উদ্বোধনী ম্যাচে তারা হাঙ্গেরিকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে। 

ইউরোয় ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া জার্মানির টার্গেট আগামী বিশ্বকাপ। তার ওপর জার্মানি থেকে সদ্যই অবসরে গেছেন অভিজ্ঞ থমাস ম্যুলার, টনি ক্রুস, সাবেক অধিনায়ক ইলকায় গুন্দোগান ও ম্যানুয়েল নয়্যাররা। কিন্তু তাদের অনুপস্থিতি বাকিরা মোটেও টের পেতে দেননি। লিগ ‘এ’-তে গ্রুপ তিনের ম্যাচে ২৭ মিনিটেই অগ্রগামিতা পায় জার্মানি। মিডফিল্ডার মুসিয়ালার অ্যাসিস্টে জাল কাঁপান নিকলাস ফুলক্রুগ। 

পুরো ম্যাচেই কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন জামাল মুসিয়ালা। একটি গোল করার সঙ্গে গোল বানিয়ে দিয়েছেন তিনটি। মঙ্গলবার নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়ার আগে ৩৩ মিনিটে আরও একটি গোল তারা পেতে পারতো। দুর্ভাগ্য কাই হাভের্তজের হেড গিয়ে আঘাত করেছে ক্রসবারে। হাঙ্গেরি সমতা ফেলানোর লক্ষ্যে থাকলেও বিরতির পর ফিরে দলটিকে আরও পেছনে ফেলে দেন মুসিয়ালা। ৫৮ মিনিটে করেন নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল। 

৬৬ মিনিটে মুসিয়ালার সঙ্গে ওয়ান-টু করে ব্যবধান ৩-০ করেন ফ্লোরিয়ান ভির্টজ। ম্যান অব দ্য ম্যাচ মুসিয়ালার বানিয়ে দেওয়া বলে ৭৭ মিনিটে চতুর্থ গোলটি করেন পাভলোভিচ। এই অর্ধেও ক্রসবার দুঃখে ভোগা হাভের্টজ অবশেষে ৮১ মিনিটে নাম তুলেন স্কোর শিটে। এবার পেনাল্টি থেকে গোল করেন তিনি।

/এফআইআর/  
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের