রোনালদোদের নতুন কোচ পিওলি

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৬

তিন লিগ ম্যাচে মাত্র একটি জয়। পর্তুগিজ কোচ লুইস কাস্ত্রোর ওপর ভরসা আর করতে চায়নি আল নাসর। ক্রিস্টিয়ানো রোনালদো তার স্বদেশী কোচকে বরখাস্ত হতে দেখেছেন। বৃহস্পতিবার পর্তুগাল ফরোয়ার্ডের নতুন কোচ নিয়োগ দেওয়া হয়েছে। এসি মিলানের সাবেক কোচ স্তেফানো পিওলির সঙ্গে চুক্তি করেছে সৌদি ক্লাব।

৫৮ বছর বয়সী পিওলির সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে ক্লাবের। ইতালিয়ান ট্যাকটিশিয়ানের অধীনে ২০২১-২২ মৌসুমে মিলান সিরি আ ট্রফি জিতেছিল এবং মৌসুমের সেরা কোচ হন তিনি।

২০২২-২৩ মৌসুমে মিলানকে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালেও তোলেন পিওলি। ইতালিতে তার কোচিং অভিজ্ঞতার ঝুলি বেশ ভারী। লাৎসিও, ইন্টার মিলান ও ফিওরেন্তিনায় দায়িত্ব পালন করেন। এবারই প্রথম কোচিং করতে বিদেশে পাড়ি দিচ্ছেন তিনি।

আল নাসর বাগদাদে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে আল শর্তার সঙ্গে ১-১ গোলে ড্র করে। ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবারের এই ম্যাচে ছিলেন না রোনালদো। আগামী শুক্রবার আল ইত্তিফাকের সঙ্গে পরবর্তী লিগ ম্যাচ তাদের।

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম