ফুটবলকে বিদায় বললেন ফ্রান্সের এই বিশ্বকাপ জয়ী

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৫

ফুটবল থেকে অবসর নিয়েছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ডিফেন্ডার রাফায়েল ভারান। গত জুলাইয়ে ইতালিয়ান ক্লাব কোমোতে ফ্রি ট্রান্সফারে যোগ দিলেও অভিষেকে হাঁটুর চোটে পড়েন গত মাসে।  অবসরের ঘোষণা দিয়ে ভারান বলেছেন, ক্লাবটির সঙ্গে থাকলেও কোনও খেলোয়াড়ী ভূমিকায় দেখা যাবে না তাকে। 

ইনস্টাগ্রামে ভারান লিখেছেন, ‘নিজের মান সব সময় সর্বোচ্চ পর্যায়ে রেখেছি। শক্তিশালী থেকে শুধু খেলার মাঝেই নিজেকে ধরে রাখবো না। নিজের হৃদয়ের কথা শুনতে অনেক সাহস লাগে।’

ভারান নিজের ক্যারিয়ার শুরু করেন ফরাসি ক্লাব লঁসের হয়ে। কিন্তু সেখানে কাটিয়েছেন এক মৌসুম। তার পর ২০১১ সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ ক্লাবটির হয়ে ১০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল তার। জিতেছেন ১৮টি ট্রফি। তার মধ্যে তিনটি লা লিগা, চারটি চ্যাম্পিয়নস লিগ। তার পর ২০২১ সালে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেন। সব মিলিয়ে ইংলিশ ক্লাবটিতে খেলেছেন ৯৫ ম্যাচ। কিন্তু এই সময় নানাবিধ চোট সমস্যায় ভুগতে হয় তাকে। 

৩১ বছর বয়সী ভারান ফ্রান্সের হয়ে অভিষেক করেন ২০১৩ সালে। দেশের হয়ে খেলেছেন ৯৩টি ম্যাচ। জিতেছেন ২০১৮ বিশ্বকাপ। তার পর ২০২১ সালের নেশন্স লিগ। গত বিশ্বকাপেও ফাইনাল খেলেছেন।

বিদায় কালে বলেছেন, ‘আমি অনেকবার পড়েছি, আবার উঠে দাঁড়িয়েছি। থেমে যাওয়ার এবং বুট জোড়া তুলে রাখার এটাই সঠিক সময়; যেখানে ওয়েম্বলিতে সর্বশেষ ম্যাচে ট্রফি জিতেছি।’ 

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম