ভিয়েতনামের বিপক্ষে সান্ত্বনা নোভার দারুণ গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:১২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:১২

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপে তৃতীয় ম্যাচে এসে আবারও হার দেখেছে বাংলাদেশ। শক্তিশালী ভিয়েতনামের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে মারুফুল হকের দল।

শুক্রবার হেই পংয়ের লাখ ট্রে স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৩ মিনিটে প্রথম গোল হজম করতে হয়েছে। এরপর ২৮ ও ৪২ মিনিটে আরও দুটি গোল পায় স্বাগতিকরা। গোলকিপার মাহিনের ভুলে পিছিয়ে পড়তে হয়।

যদিও মাঝে এক গোল শোধ দেয় বাংলাদেশ। সতীর্থের ক্রসে পিয়াস আহমেদ নোভা দারুণ এক হেডে জাল কাঁপান। 

বিরতির পর ভিয়েতনাম গোল ব্যবধান বাড়িয়ে নেয়। শেষ দিকে এসে স্কোর লাইন ৪-১ করে বড় জয় নিশ্চিত করে। তিন ম্যাচে দুই হার ও এক ড্র করে নক আউট পর্বে ওঠার আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের।

আগামী রবিবার ভুটানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান