এএফসি চ্যাম্পিয়নস লিগে পাউলির অভিষেকে জিতলো আল নাসর

স্পোর্টস ডেস্ক
০১ অক্টোবর ২০২৪, ১০:২৯আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১০:৩৪

স্টেফানো পাউলির এএফসি চ্যাম্পিয়নস লিগ অভিষেকটা স্মরণীয় করে রাখলো আল নাসর। তার অধীনে কাতারের আল রাইয়ানকে ২-১ গোলে হারিয়েছে সৌদি প্রো লিগের ক্লাবটি। তাতে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখাও পেয়েছে তারা  

আল আওয়াল পার্কে প্রথমার্ধের স্টপেজ টাইমে আল নাসরকে এগিয়ে নেন সাদিও মানে। সাবেক লিভারপুল ও বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড সুলতান আল ঘানামের দুর্দান্ত ডিপ ক্রস থেকে হেড করে ক্লোজ রেঞ্জের শটে জাল কাঁপিয়েছেন। 

গত সপ্তাহে আল শোর্তার বিপক্ষে ১-১ ড্র ম্যাচ মিস করা রোনালদো এদিন খেলতে নেমেই নিজের গোল সংখ্যা আরও বাড়িয়ে নিয়েছেন। ৭৬ মিনিটে স্কোর ২-০ করেছেন দলের। এর আগে অল্পের জন্য তার একটি গোল অফসাইডের কারণে বাতিলও হয়েছে। পরেরবার অবশ্য কোনও ভুল হয়নি। আব্দুলরেহমান গারিবের পাস থেকে বাঁকানো শট জালে পাঠান তিনি। 

দুই গোলে এগিয়ে থাকা আল নাসরকে শেষ দিকে কাঁপিয়ে দিয়েছিল আল রাইয়ান। ৮৭ মিনিটে একটি গোল শোধ দিয়ে স্কোর ২-১ করে তারা। কিন্তু সেটাকে আর সম্ভাবনায় পরিণত করতে পারেনি আল রাইয়ান। গোলটি করেছেন রজার গুয়েদেস।  

অপর দিকে সৌদি ক্লাব আল আহলি টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। আল ওয়াসলকে ২-০ গোলে হারিয়েছে তারা। যার মধ্যে শুরুর গোলটি করেছেন রিয়াদ মাহরেজ। 

/এফআইআর/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান