দাদা, বাবার পর ইতালি দলে মালদিনি পরিবারের আরেক প্রতিনিধি

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০২৪, ১০:২৯আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১০:২৯

বাবা পাউলো মালদিনি ছিলেন ইতালিয়ান ফুটবলের আইকন। এবার তার পদাঙ্ক অনুসরণ করে জাতীয় দলে ডাক পড়লো ছেলে দানিয়েল মালদিনির। নেশন্স লিগে বেলজিয়াম ও ইসরায়েলের বিপক্ষে খেলার জন্য প্রথমবার ডাক পড়েছে তার। 

যদি লুসিয়ানো স্পালেত্তি দানিয়েলকে মাঠে নামান, তাহলে মালদিনি পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হিসেবে খেলতে নামবেন তিনি। তার আগে বাবা পাউলো মালদিনি ও দাদা সেজার মালদিনি জাতীয় দলে খেলেছেন। 

২২ বছর বয়সী দানিয়েল মূলত মোনৎসার হয়ে আলো ছড়ানোর স্বীকৃতি হিসেবে দলে ডাক পেয়েছেন। তার আগে বাবা, দাদার মতো এসি মিলানে খেলেছেন। সেখান থেকে জানুয়ারিতে মোনৎসায় যোগ দেন ধারে। তার পর গত গ্রীষ্মে স্থায়ীভাবে তাকে কেনার সুযোগ পায় মোনৎসা। 

ইতালির অন্যতম কিংবদন্তির একজন মালদিনি দেশের হয়ে ১৯৮৪ থেকে ২০০৯ পর্যন্ত ১২৬টি ম্যাচ খেলেছেন। যা একটা সময় ছিল সর্বোচ্চ রেকর্ড। পরে অবশ্য সেই রেকর্ড নিজেদের করে নিয়েছেন ফাবিও কানাভারো ও পরে জিয়ানলুইজি বুফন। সেজার মালদিনি অবশ্য মাত্র ১৪টি ম্যাচ খেলেছিলেন। সেটা ছিল ১৯৬০ সালের সময়। 

স্পালেত্তি তার দলে আরও তিনজন নতুন মুখ স্থান দিয়েছেন। তারা হলেন- জুভেন্টাস গোলকিপার মাইকেল ডি গ্রেগোরিও, রোমা মিডফিল্ডার নিক্কেলো পিসিল্লি ও মাত্তেও গাব্বিয়া। 

টুর্নামেন্টে ‘এ’ লিগের গ্রুপ-২ তে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ইতালি। বৃহস্পতিবার তারা মুখোমুখি হবে বেলজিয়ামের। তার পর ১৪ অক্টোবর ইসরায়েলকে আতিথ্য দেবে। 

/এফআইআর/       
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী