ইস্ট বেঙ্গল-মোহনবাগান হাত বাড়িয়েছে

৮ কোটি টাকার রবিনহোকে এবার বাংলাদেশে দেখা যাবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৪, ১৮:২৪আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৮:২৪

দেশের পেশাদার ফুটবল লিগে তার মতো ধ্রুপদী ফুটবলার নিকট অতীতে কম দেখা গেছে। কলিনদ্রেস-মিগেল কিংবা ফের্নান্দেজরা খেললেও কেউই আজেবাদো দা সিলভা রবিনহোকে ছাড়িয়ে যেতে পারেননি। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের পায়ের জাদুতে মুগ্ধতার আবেশ ছড়িয়েছে আগেই। তবে এবার ২৯ বছর বয়সী ফুটবলারকে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে দেখা যাওয়া নিয়ে সংশয় উঠেছে।

বসুন্ধরা কিংসের হয়ে ২০২০ সাল থেকে খেলে আসছেন রবিনহো। নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত চুক্তিও আছে। তবে কোনও এক ‘অদৃশ্য কারণে’ এখনও ব্রাজিলিয়ান তারকা ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেননি। তাকে ছাড়াই প্রথমবারের মতো ১১ অক্টোবর চ্যালেঞ্জ কাপ খেলতে যাচ্ছে এই সময়ের দেশের সেরা ক্লাবটি। শুধু তাই নয়, ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া এএফসি চ্যালেঞ্জ লিগেও তার খেলা অনিশ্চয়তার দোলাচলে দুলছে।

রবিনহো চুক্তি অনুযায়ী মৌসুম প্রতি প্রায় সাড়ে ৬ লাখ ডলার কিংবা ৮ কোটি  টাকা পেয়ে থাকেন। নভেম্বরে চুক্তি শেষ হলে দেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ক্লাব তা নবায়ন করবে কিনা এ নিয়ে আলোচনা চলছে।

কিংসের এখন পর্যন্ত সাফল্যের পেছনে রবিনহোর অবদান কম নয়। এখন এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্ট বেঙ্গল-লেবানন নেজমাহর মতো দলের বিপক্ষে লড়তে হলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মতো ফুটবলারও জরুরি।

এই প্রসঙ্গে অবশ্য কিংসের সভাপতি ইমরুল হাসান এখনও নেতিবাচক কিছু বলতে নারাজ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘রবিনহোর সঙ্গে আমাদের নভেম্বর পর্যন্ত চুক্তি আছে। ও তো এখনও আমাদের খেলোয়াড়। এখন নতুন মৌসুমে ওকে পাওয়া যাবে কিনা, এখনই কিছু বলা যাচ্ছে না। কাল হয়তো একটা আপডেট দিতে পারবো। তবে কিংসের সাফল্যের পেছনে ওর অবদান কম নয়।'

এদিকে শোনা যাচ্ছে রবিনহোকে চাইছে ভারতের দুই জায়ান্ট মোহনবাগান ও ইস্ট বেঙ্গল। আবার নতুন মৌসুমে ঢাকার দলটিতে খেললে তখন সব শর্ত পূরণ করতে পারলে বাংলাদেশের জার্সিতে খেলার সম্ভাবনা রয়েছে। তার নিজেরও আগ্রহ আছে।

তাই রবিনহোর দিকে সবার দৃষ্টি এখন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি