বিশ্বকাপ বাছাইয়ে আলিসনকে পাচ্ছে না ব্রাজিল

  স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০২৪, ১৪:১৩আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১৪:১৩

বিশ্বকাপ বাছাইয়ে নিয়মিত গোলকিপার আলিসন বেকারকে পাচ্ছে না ব্রাজিল। তার জায়গায় স্কোয়াডে এসেছেন পালমেইরাস গোলকিপার ওয়েভারটন। 

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান লিভারপুল গোলকিপার। ৭৯তম মিনিটে মাঠ ছেড়ে যেতে বাধ্য হন তিনি। ওই ম্যাচ যদিও ১-০ গোলে জিতেছে তার দল। 

ওয়েভারটন ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছেন। ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ে ১০ অক্টোবর সান্তিয়াগোতে চিলির মুখোমুখি হবে। পাঁচদিন পর ব্রাসিলিয়ায় খেলবে পেরুর বিপক্ষে। 

বাছাইয়ে খুব বেশি স্বস্তিদায়ক অবস্থায় নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল। দক্ষিণ আমেরিকান বাছাইয়ে পয়েন্ট টেবিলে তারা পাঁচে অবস্থান করছে। প্রথম আট ম্যাচে জিতেছে মাত্র ৩টি। টেবিলে চিলি ও পেরু যথাক্রমে নবম ও দশম স্থানে রয়েছে। 

/এফআইআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী