৩৯ কোটি টাকার জন্য বার্সার বিরুদ্ধে মামলা আগুয়েরোর

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২৪, ১৬:০৪আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৬:০৫

চুক্তি বাতিল হওয়ায় পাওনা অর্থ আদায়ে বার্সেলোনার বিরুদ্ধে মামলা করেছেন সার্জিও আগুয়েরো। যে ব্যাপারটি এখনও আদালতে বিচারাধীন! ক্লাবটির সদস্যের কাছে এক আর্থিক প্রতিবেদন পাঠানোর পরই ব্যাপারটি উঠে এসেছে। আর্জেন্টাইন তারকার দাবি, চুক্তি বাতিলের অংশ হিসেবে তিনি বার্সার কাছে ৩ মিলিয়ন ইউরো পাওনা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৯ কোটি টাকার কিছু বেশি।   

৩৬ বয়সী আগুয়েরো ম্যানচেস্টার সিটি থেকে ২০২১ সালে দুই বছরের চুক্তিতে বার্সায় যোগ দিয়েছিলেন। মাত্র ৫টি ম্যাচই খেলার সুযোগ পান তিনি। তার পর লা লিগা ম্যাচে আলাভেসের বিপক্ষে হৃদযন্ত্রের সমস্যায় পড়লে শেষ পর্যন্ত অবসর নিতে বাধ্য হন। তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় জানান একই বছরের ডিসেম্বরে। বার্সার সঙ্গে একটি সমঝোতার পর আগেভাগে চুক্তির ইতি টানেন তিনি।

তার পর বার্সা তাদের ২০২৩-২৪ মৌসুমের আর্থিক প্রতিবেদন তৈরি করলে সেখানেই আর্জেন্টাইন স্ট্রাইকারের আইনি পদক্ষেপের বিষয়টি উঠে আসে। যা নিশ্চিত করেছে ইএসপিএন।       
  
রিপোর্টে মামলা-মকদ্দমা নামে যে অংশটি রয়েছে, সেখানে মামলা সংক্রান্ত বিষয়ের ৯টির একটি হলো আগুয়েরোর। 

রিপোর্টটি এই সপ্তাহে নির্দিষ্ট সদস্যদের কাছে পাঠানো হয়েছে। সামনেই রয়েছে ক্লাবের এজিএম। সেখানে সদস্যরা ২০২৩-২৪ মৌসুমে আর্থিক প্রতিবেদন নিয়ে কোনও সমস্যা থাকলে চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন। তখন গত মৌসুমের ৯১ মিলিয়ন ইউরোর ক্ষতির বিষয়টিও বার্সা উপস্থাপন করবে।   
 

/এফআইআর/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান