নৈশক্লাব বিতর্কে সতীর্থদের পাশে পাচ্ছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০২৪, ১৫:৪৭আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১৫:৪৭

আন্তর্জাতিক উইন্ডোতে ফ্রান্স নেশন্স লিগ খেলতে ব্যস্ত থাকলেও অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে কিন্তু দলের সঙ্গে নেই। যার জন্য এরই মধ্যে আলোচনায় তিনি। সঙ্গে এবার যুক্ত হয়েছে নৈশক্লাব বিতর্ক। সুইডিশ সংবাদ মাধ্যমের খবর দল যখন ইসরায়েলের সঙ্গে খেলতে ব্যস্ত ছিল, সুইডেনে নাইটক্লাবে রাত কাটাচ্ছিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। নতুন বিতর্ক তৈরি হওয়ায় ফরাসি তারকাকে ধুঁয়ে দিচ্ছেন অনেকে। তবে কঠিন সময়ে দলের সতীর্থদের পাশে পাচ্ছেন তিনি। তার পক্ষে কথা বলেছেন ওয়েসলি ফোফানা। 

নেশন্স লিগে ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষে জাতীয় দলে না থাকলেও রিয়াল মাদ্রিদের হয়ে ঠিকই খেলার জন্য উন্মুক্ত এমবাপ্পে। 

ফরাসি ফরোয়ার্ড সেপ্টেম্বরে পেশীর চোটে পড়লেও যেভাবে ভাবা হয়েছিল, তার আগেই মাঠে ফিরে আসেন। ২ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগে লিলের বিপক্ষে অপ্রত্যাশিত হারের দিন খেলেছেন। ছিলেন পরবর্তী লা লিগা ম্যাচেও। ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুর একাদশেও ছিলেন তিনি। কিন্তু ফ্রান্স কোচ দিদিয়ের দেশম পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি রয়েছে দেখে তাকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেন। ঠিক এই সময়েই নৈশক্লাবে যাওয়া নিয়ে নতুন বিতর্কে জড়ায় তার নাম। কিন্তু তার সতীর্থ ও চেলসি ডিফেন্ডার ফোফানা সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘লোকজন যা খুশি ভাবতেই পারে। যেহেতু তাদের অবসর। এটা নিয়ে আমরা আজ কোনও কথা বলিনি। আর এই ঘটনার ব্যাপারে আমরাও কিছু শুনিনি।’

তার পরেই এমবাপ্পের পক্ষ নিয়ে তিনি বলেছেন, ‘সে যা খুশি করতেই পারে। সে অসাধারণ একজন মানুষ, দারুণ পেশাদার। আমরা কি বিষয়টা নিয়ে বেশি কিছু তৈরি করছি? আমি জানি না। তবে সে ফ্রান্সে সেরা খেলোয়াড়। তাই বিষয়টা বেশি বেশি প্রচার পাওয়াটা স্বাভাবিক।’

এ সময় সংবাদমাধ্যমকেই কাঠগড়ায় দাঁড় করান তিনি, ‘আমার মনে হয় কখনও কখনও সংবাদ মাধ্যম বেশি বেশি করে ফেলে। আরও কিছু জানার হলে কিলিয়ান এমবাপ্পেকে জিজ্ঞেস করা যেতে পারে।’    

একই কথা বলেন লাৎজিও মিডফিল্ডার মাত্তেও গুয়েনদোজিও। তিনি বলেছেন, ‘এমবাপ্পেকে নিয়ে আমাদের কোনও সন্দেহ নেই... দলের প্রতি তার নিবেদন নিয়েও কোনও প্রশ্ন নেই। সে নিজের দেশকে ভীষণ ভালোবাসে। সে আমাদের সাহায্য করতে ছুটে আসবেই। বিষয়টা নিয়ে আমাদের বেশি কথা বলা বন্ধ করতে হবে। তার যেহেতু ছুটি, সে যা কিছু করতে পারে।’

/এফআইআর/ 
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এল ক্লাসিকোয় এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা 
এমবাপ্পে ফেরায় সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ? 
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী