ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে এমবাপ্পে?

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০২৪, ১১:৫২আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১১:৫২

সুইডেনে নৈশক্লাবে রাত কাটানোয় আলোচনার মাঝে আছেন কিলিয়ান এমবাপ্পে। নতুন করে জানা গেলো, সুইডেনে এবার ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে তিনি। 

সুইডিশ নিউজপেপার আফটনব্লাডেটের দেওয়া খবর অনুযায়ী, ধর্ষণের অভিযোগে এমবাপ্পেকে তদন্তের মধ্যে রেখেছে সেখানকার পুলিশ। যদিও ফরাসি তারকা বিষয়টিকে ফেক নিউজ বলছেন। 

আফটনব্লাডেটের খবর অনুযায়ী, একটি ধর্ষণের অভিযোগ পুলিশের কাছে করা হয়েছে। কিন্তু সেখানে অভিযুক্ত কারো নাম বলা নেই। তবে আরেক নিউজপেপার এক্সপ্রেসেন বলছে, অভিযুক্ত হচ্ছেন ২৫ বছর বয়সী এমবাপ্পে! 
  
এই ঘটনার পর বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর কথা বলেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। ব্যাপারটাকে মোটেও ভালোভাবে নেননি তিনি। তার মতে, জাতীয় দলের জন্য এটা মোটেও ভালো কিছু নয়। ম্যাচের পর আরও বলেছেন, ‘সবারই যা খুশি লেখার স্বাধীনতা আছে। কিন্তু এই মুহূর্তে দলের পরিবেশটা মোটেও ইতিবাচক নয়।’

তবে এই সংবাদ নিয়ে নিজের সংশয় রেখে সবাইকে সতর্ক করে দিয়েছেন এই বলে, ‘এসব ব্যাপার তুলে আনার ক্ষেত্রে খুবই সতর্ক থাকা উচিত। কোনও কিছু প্রকাশ করার আগে একটু পেছন ফিরে সময় নিয়ে যাচাই বাছাই করা প্রয়োজন। কিন্তু ব্যাপারটা এখন প্রায়ই হচ্ছে। এখন যাচাই বাছাই করা কঠিন কিছু নয়। আমি এমবাপ্পেকে নিয়ে কোনও বিষয়ে কথা বলতে চাই না। সে এখন অনেক বড়, যে নিজেই যোগাযোগটা করে নিতে পারবে।’

এমবাপ্পের প্রতিনিধি দল কর্তৃক এএফপিকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সুইডিশ মিডিয়া আফটনব্লাডেট ওয়েব জুড়ে আজ একটি নতুন অপবাদমূলক গুজব ছড়াচ্ছে। এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও দায়িত্বজ্ঞানহীন। তাদের এমন প্রচার অগ্রহণযোগ্য।’

/এফআইআর/
সম্পর্কিত
এল ক্লাসিকোয় এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা 
এমবাপ্পে ফেরায় সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ? 
আজ রাতে ব্রাজিল-ফ্রান্স ম্যাচ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম