কম্বোডিয়াতে গোল করতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৪, ১৯:২৫আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৯:৩২

বাংলাদেশের যে কোনও পর্যায়ে দলের গোল করতে না পারার সমস্যা নতুন কিছু নয়। এই তো এক মাস আগে ভুটানে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচ না জিতেও রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। ৪ ম্যাচে বাংলাদেশের ছেলেরা গোল করেছিল মাত্র ৩টি।

এবার এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্বের পরীক্ষা। আজ বুধবার রাতেই দল যাচ্ছে কম্বোডিয়াতে। গ্রুপ পর্বে ভালো করার জন্য শিষ্যদের কাছে গোল চাইছেন কোচ সাইফুল বারী টিটু।

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে শুরু হবে ১৯ অক্টোবর। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, ফিলিপাইন, ম্যাকাও ও কম্বোডিয়া। টুর্নামেন্টের প্রথম দিনই বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক দল। 

দেশ ছাড়ার আগে আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কোচ সাইফুল বারী বলেছেন, ‘দলটা গোল করতে পারছে না। এটা নিয়েই কিছুটা দুশ্চিন্তা থাকছে।’

তবে ভালো করার আশা ছাড়ছেন না তিনি, ‘অনূর্ধ্ব-১৭ দল বলেই আশাবাদী আমি। এই পর্যায়ে যে কোনও কিছুর সম্ভাবনা থাকে। এই গ্রুপ থেকে আমাদের ভালো করার সুযোগ আছে। তবে এর জন্য  গোল করতে হবে।’

ভুটানে সাফ খেলে আসা দলের তিন জন থাকছেন না এবার। দলে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের দল ওয়েস্টার্ন ইউনাইটেডের অনূর্ধ্ব-১৮ দলের বাংলাদেশি বংশোদ্ভুত উইঙ্গার আরহাম ইসলাম। 

কোচ আশাবাদী আরহামকে নিয়ে, ‘তার মধ্যে ভালো কিছু আছে বলেই সে দলে আছে। তবে অনুশীলনে ভালো করে দলে সুযোগ পাওয়া, আর এএফসি পর্যায়ের টুর্নামেন্টে মাঠে নেমে পারফর্ম করার মধ্যে পার্থক্য আছে। আমি আশাবাদী আরহামকে নিয়ে। এএফসি কাপ ওর জন্য নিজেকে চেনানোর বড় সুযোগ।’

/টিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান