সাফে বাংলাদেশের দারুণ সুযোগ দেখছেন ইংলিশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ অক্টোবর ২০২৪, ২০:৪০আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ২০:৪০

বৃহস্পতিবার ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মেয়েদের সপ্তম সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠবে। বাংলাদেশ খেলবে আগামী রবিবার পাকিস্তানের বিপক্ষে। আজ সকালে মাঠের অনুশীলন করেছে বাংলাদেশ দল। এরপর সংবাদ সম্মেলনে আশার কথা শুনিয়েছেন বাংলাদেশ কোচ ও অধিনায়ক। 

ইংলিশ কোচ পিটার বাটলারের সামনে বড় চ্যালেঞ্জ। সাবিনারা বর্তমান চ্যাম্পিয়ন। শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে। বাটলার তা ভালো করে জানেন, ‘ভারসাম্যপূর্ণ দল আছে আমাদের। নতুন ও অভিজ্ঞ খেলোয়াড় আছে। এই দলের অনেকের অতীতের ভালো অভিজ্ঞতা আছে। তবে এটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়, আমরা পেছনে ফিরে তাকাবো… সাফ চ্যাম্পিয়ন হয়েছিলাম, কিন্তু সেটা এখন কিছুই নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, অন্য দলগুলোকে সম্মান করে নিবেদন ও নিষ্ঠা নিয়ে এই টুর্নামেন্ট খেলা। আমি আসলেই বিশ্বাস করি, আমাদের দারুণ সুযোগ আছে (শিরোপা ধরে রাখার)।’

বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুনও আশাবাদী, ‘কয়েক মাস ধরে আমাদের প্রস্তুতি বেশ ভালোই হয়েছে। আর সাফ হচ্ছে সবসময় আলাদা, সবার মধ্যেই শিহরণ কাজ করে। আমার মনে হয়, সব দল প্রস্তুতি নিয়েই এসেছে। একইভাবে আমাদের প্রস্তুতিও ভালো, সবকিছু মিলিয়ে টুর্নামেন্টের জন্য আমাদের দল প্রস্তুত আছে। ভালো ফল করতে চাই।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি