‘এই আনন্দ প্রথম ট্রফি জয়ের মতো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ অক্টোবর ২০২৪, ১৭:০৭আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৩:২৯

ঢাকায় বিমানবন্দরে নেমে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এলেন বাংলাদেশ জাতীয় নারী দলের কোচ, অধিনায়কসহ অন্যরা। কথা বলতে এসে তাদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। জাতীয় দলের সাবিনা খাতুন টানা দ্বিতীয়বারের মতো অধিনায়ক হয়ে শিরোপা জিতেছেন। নিজের অভিব্যক্তি প্রকাশ করতে এসে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, ‘প্রথমেই ধন্যবাদ দিতে চাই দেশের মানুষকে যারা এই জয়ের জন্য অধীর আগ্রহী ছিলেন। সকলকে খুশি করতে পেরে, দলের সকল সদস্য ও বাফুফের সকলে অনেক আনন্দিত। সর্বপ্রথম ধন্যবাদ দিতে চাই সাবেক প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন স্যার ও উইমেন্স কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং বর্তমান প্রেসিডেন্ট তাবিথ আওয়াল স্যার ও নতুন কমিটিকে। সকলের দোয়া ও সমর্থনে আজ এই সফলতা এসেছে।’

ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণরত বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি-সাজ্জাদ হোসেন। সাবিনা এরপরই জানান নিজের অনুভূতির কথা, ‘দ্বিতীয়বারের মতো এই আনন্দ প্রথম ট্রফি জয়ের মতোই লাগছে। এত মানুষের সমাগম প্রমাণ করে বাংলাদেশের মানুষ ফুটবলকে কতটুকু ভালোবাসে। আমাদের জন্য দোয়া করবেন। সকল কোচিং স্টাফ, যারা কঠোর পরিশ্রম করেছে তাদেরও ধন্যবাদ জানাই।’

টুর্নামেন্ট সেরা গোলকিপার রুপনা চাকমা নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

ছাদখোলা বাসে বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি-সাজ্জাদ হোসেন। জয়সূচক গোলদাতা ঋতুপর্ণা চাকমা ট্রফি পেয়ে দারুণ খুশি, ‘সকলকে ধন্যবাদ এখানে আসার জন্য। এই ট্রফিটা দেশবাসীকে উপহার দিতে পেরে আমরা খুবই আনন্দিত। আপনারা আমাদের আশীর্বাদ করবেন যাতে ভবিষ্যতে আরও ভালো ট্রফি উপহার দিতে পারি।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি