তবুও মালদ্বীপকে সমীহ করছেন বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২৪, ১৮:৩৪আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১৮:৫১

ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মালদ্বীপের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৩ ও ১৬ নভেম্বর ম্যাচ দুটিকে সামনে রেখে আজ থেকে জাতীয় দলের প্রস্তুতি শুরু হয়েছে। ইন্টার কন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক তালিকা থেকে ১৫ জন ফুটবলার আবাসিক ক্যাম্পে যোগ দিয়েছেন। 

অসুস্থতার কারণে ফরোয়ার্ড আরমান ফয়সাল আকাশ আজ ক্যাম্পে যোগ দেননি। তার পরিবর্তে সাফ অনূর্ধ্ব-২০ জয়ী স্ট্রাইকার পিয়াস আহমেদ নোভা যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। 

আগামীকাল শনিবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ জাতীয় ফুটবল দল মাঠের অনুশীলন নামবে।

জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা সংবাদ মাধ্যমকে বলেছেন, 'মালদ্বীপ দল বেশ কিছু দিন আন্তর্জাতিক ম্যাচ না খেললেও তাদের শক্তিমত্তা নিয়ে কোনও সংশয় নেই। তারা ভালো দল। তাদের বিপক্ষে আমাদের জয়ের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি।'

নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার দলে না থাকা নিয়ে কাবরেরা বলেছেন, 'জামাল ব্যক্তিগত কারণে ডেনমার্কে রয়েছে। আমরা ওর পাশে রয়েছি। ওর সঙ্গে যোগাযোগ রয়েছে।'

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী