বাংলাদেশ দুটি সাফ জিতেছে, এটা অনেক বড় অর্জন: কাবরেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২৪, ১৯:৩৪আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ২০:২৪

সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দুবার শিরোপা জিতেছে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতেই রচিত হয়েছে শিরোপা গাঁথা। এমন সাফল্যে দেশবাসী আনন্দে ভাসছে। আজ ছিল জাতীয় ফুটবল দলের রিপোর্টিং। রহমত- মিতুলদের প্রস্তুতির দিনে তাদের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাকে কথা বলতে হলো নারী দলের সাফল্য নিয়েও। 

এক প্রশ্নের জবাবে কাবরেরা বলেছেন, 'নারী দল ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে। এটা অনেক বড় বিষয়। অবাক করা বিষয়ও। শক্তিশালী দল হিসেবে তারা জিতেছে। টুর্নামেন্টে সেরা দল তারাই। দেশের জন্য গর্ব বয়ে এনেছে। অনেক অভিনন্দন তাদের। আশা করছি তাদের পরবর্তী লক্ষ্য এএফসি হওয়া উচিত।' 

ফাইনালে জয়সূচক গেলদাতা ঋতুপর্না চাকমার চোখ সামনের দিকে, 'আমাদের এবার সাফ জিততে অনেক কষ্ট হয়েছে। টুর্নামেন্টের আগে অনুশীলন ম্যাচ খেলতে পারলে আমাদের জন্য সহজ হতো। আমাদের যদি সব দিকে সুযোগ-সুবিধা দেয়, আমরা শুধু সাফ নয়, এশিয়ার শীর্ষ পর্যায়েও থাকতে পারবো।'

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান