আগেই ১৬ জন খেলোয়াড় নিয়ে প্রস্তুতি শুরু করেছেন হাভিয়ের কাবরেরা। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে বসুন্ধরা কিংসের ফুটবলাররা ভুটানে থাকায় শুরুতে বাকিরা যোগ দিতে পারেনি। আগামীকাল থেকে কিংসের ১১ জন যোগ দিচ্ছেন দলের সঙ্গে। ১৩ ও ১৬ নভেম্বর কিংস অ্যারেনাতে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে আগামীকাল থেকে পুরোদমে প্রস্তুতিতে নেমে পড়বেন কাবরেরার শিষ্যরা।
কাবরেরার দলে ফিরেছেন দুই গোলকিপার আনিসুর রহমান জিকো ও মেহেদী হাসান শ্রাবণ। গত মার্চের উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচের স্কোয়াডে ছিলেন জিকো। কিন্তু খেলার সুযোগ হয়নি। এরপর চোটের কারণে জুন ও সেপ্টেম্বরের উইন্ডোতে জায়গা হয়নি দলে। শ্রাবণ চোটের কারণে ছিলেন না ভুটানের বিপক্ষে দুটি ম্যাচে।
এদিকে চোটের কারণে দলে নেই মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা, ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ও তারিক কাজী। মালদ্বীপ ম্যাচের আগে প্রিমিয়ার লিগের দল ফর্টিসের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, যার একটি হয়েছে আজ।
কিংসের ১১ জন খেলোয়াড়: আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণ, চন্দন রায়, সাদ উদ্দিন, তপু বর্মণ, সোহেল রানা, মজিবুর রহমান, রাব্বী হোসেন রাহুল, রাকিব হোসেন, শেখ মোরসালিন ও ফয়সাল আহমেদ ফাহিম।
ক্যাম্পে থাকা আগের ১৬ ফুটবলার
গোলকিপার: মিতুল মারমা, মো. সুজন হোসেন।
ডিফেন্ডার: মুরাদ হাসান, মেহেদি হাসান, শাকিল আহাদ তপু, মো. রহমত মিয়া, মো. শাকিল হোসেন, মো. ঈসা ফয়সাল ও তাজ উদ্দিন।
মিডফিল্ডার: মো. হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, পাপন সিংহ ও দিদারুল আলম।
ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল আকাশ ও মিরাজুল ইসলাম।









