বিয়ের চিন্তা ভুলে ফুটবলেই মজে থাকবেন সাবিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৪, ২০:৩২আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ২০:৩২

টানা দু'বার সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ। দুবারই অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন সাবিনা খাতুন। এই দলে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ও এই ফরোয়ার্ড। ৩১ বছর বয়সী ফুটবলার চাইছেন সামনের দিকেও ফুটবলেই মজে থাকতে। বিয়ে আপাতত তার ভাবনায় নেই। তা ‘হিমঘরে’ রেখে দিয়েছেন।

২০০৭ সালে ক্যারিয়ার শুরু করে সাবিনা লাল-সবুজ দলের অপরিহার্য হয়ে উঠেছেন আগেই। তার সতীর্থ অনেকে দল ছেড়ে গেলেও সাবিনা ব্যতিক্রম। ফুটবলের সঙ্গেই লেগে আছেন। জাতীয় দলের হয়ে গোলও তার বেশি। বর্তমান দলে অন্যদের গড় বয়স ২৩ কিংবা ২৪। সাবিনার সেখানে ৩১। তাই বিয়ের প্রসঙ্গে উঠাতেই বাংলা ট্রিবিউনকে সাবিনা সাফ জানিয়ে দিলেন, ‘আপাতত বিয়ের কথা ভাবছি না। সামনের দিকে ভাবনাতেও নেই। আমি ফুটবল নিয়ে আছি। দেশের জন্য খেলছি। সামনের দিকেও খেলতে চাই।’

সাবিনার বাবা ২০২০ সালে মারা গেছেন। মা আছেন। সাবিনারা ৫ বোন, তিনি চতুর্থ। মেজো ও সেজো বোনের বিয়ে হয়েছে। সাবিনার পরিকল্পনা বড় ও ছোট বোনের বিয়ের পর নিজেই পিঁড়িতে বসবেন, ‘আসলে আমার বোনদের বিয়ে বাকি আছে। পুরো পরিবারকে আগে প্রতিষ্ঠিত করতে চাইছি। এরপর নিজেকে নিয়ে ভাববো। তবে আমার পরিবার থেকে এখনও বিয়ের কথা বলে না। আমাদের মধ্যে বন্ডিং ভালো। বাসার সবাই জানে ফুটবল নিয়েই আছি। ভালো আছি।’

সাবিনার প্রায় সমসাময়িক ভারতের তারকা বালা দেবি। ৩৪ বছর বয়সে এখনও খেলে যাচ্ছেন। ২০০৫ সাল থেকে জাতীয় দলে খেলছেন। সাবিনা তার মতোই খেলে যেতে চাইছেন, ‘আমার যতো দিন ফিটনেস ও পারফরম্যান্স আছে ততদিন খেলতে চাই। আমি মনে করি দেওয়ার মতো অনেক কিছু আছে। আমি নিজের জন্য ও দেশের জন্য খেলছি।’

সাফ জিতে এবারও বাফুফে থেকে বোনাস দেওয়ার কথা বলা হয়েছে। তবে সাবিনা সেটা জানেন না, ‘বাফুফে থেকে বোনাসের বিষয়টি এখনও সেভাবে জানি না। যদি পেয়ে থাকি তাহলে তো ভালো। সবাই অনুপ্রাণিত হবে।’

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আগের দিনই সৌজন্য সাক্ষাৎ হয়েছে সাবিনাদের। তবে সেখানে নিজেদের চাহিদার কথা জানাতে পারেননি। পরবর্তীতে জানানোর ইচ্ছা আছে। হয়তো তাতে করে তাদের সুযোগ সুবিধা বাড়বে। সেই আশায় আছেন সবাই।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি