বার্সার ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাটি করলো পালমাস

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২৪, ২১:০৪আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ২১:৩৬

শুক্রবার ছিল বার্সেলোনার ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। জমকালো আয়োজন করেছিল তারা। এই বিশেষ দিন উদযাপনের রেশ না কাটতেই আরেকটি হারের ধাক্কা খেলো কাতালান জায়ান্টরা। লা লিগায় তাদের জয়ের অপেক্ষা আরও লম্বা হলো। শনিবার লাস পালমাস তাদের মাঠ থেকে জয় নিয়ে ফিরলো। লিগে টানা তৃতীয় ম্যাচ জয়হীন কাতালান জায়ান্টরা। ২-১ গোলে বার্সাকে হারালো পালমাস।

এই ম্যাচে পালমাস দুই গোল করলেও বার্সার একাধিক প্রচেষ্টা নস্যাৎ করে জয়ের নায়ক তাদের কিপার জ্যাস্পার সিলেসেন, যিনি বার্সেলোনায় খেলেছেন তিন বছর। তার বীরোচিত ভূমিকায় কাতালানরা ২০১৭ ও ২০১৮ সালে কোপা দেল রে ট্রফি জিতেছিল, যা ছিল ক্লাবের টানা চতুর্থ শিরোপা। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বার্সা ক্যারিয়ারে তিনি লা লিগায় খেলেছেন মাত্র পাঁচ ম্যাচ।

৩৫ বছর বয়সী সিলেসেন এবার বার্সার বিপরীতে দাঁড়িয়েও দুর্দান্ত সব সেভে বড় বাধা হয়ে দাঁড়ালেন। সাতটি সেভ করেছেন তিনি। অন্যদিকে পালমাস লক্ষ্যে তিনটি শট নিয়ে দুটিকে গোল বানিয়েছে।

৪৯ মিনিটে সান্দ্রো রামিরেজ তার সাবেক ক্লাবের জাল কাঁপালে পালমাস এগিয়ে যায়। ৬১ মিনিটে রাফিনিয়া গোল শোধ দিয়ে বার্সাকে ম্যাচে ফেরান। তবে ছয় মিনিট পর পাসের পসরা সাজিয়ে জাভি মুনোসের ক্রসে বক্সের মধ্যে বল পেয়ে ফ্যাবিও সিলভা জালে বল জড়ান।

তিন ম্যাচে এনিয়ে দ্বিতীয়বার হার দেখলো বার্সা, লিগের চলতি মৌসুমে এটি তাদের তৃতীয় হার। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে আছে তারা। তবে দুই ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের (৩০) সঙ্গে তাদের ব্যবধান নেমে দাঁড়ালো মাত্র চার পয়েন্টে।

/এফএইচএম/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান