ভিলাকে হারিয়ে আর্সেনালকে ছুঁলো চেলসি

স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৪, ২২:১১আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ২২:১১

অ্যাস্টন ভিলার বিপক্ষে ঘরের মাঠে দারুণ এক জয় পেলো চেলসি। রবিবার ৩-০ গোলে জিতে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠলো তারা, ছুঁলো আর্সেনালকে।

১৩ ম্যাচে ২৫ পয়েন্ট আর্সেনালের। নিকোলাস জ্যাকসন, অধিনায়ক এনজো ফার্নান্দেজ ও কোল পালমারের গোলে এই জয়ে চেলসিরও সমান পয়েন্ট।

বাঁ প্রান্ত থেকে মার্ক কুকুরেল্লার ক্রস থেকে সপ্তম মিনিটে সাইড ফুটে শট নেন জ্যাকসন। সেনেগাল স্ট্রাইকারের শট পোস্টে লেগে জালে জড়ায়।

৩৬তম মিনিটে পালমারের বাড়ানো বলে ফার্নান্দেজ দুই ডিফেন্ডার ম্যাটি ক্যাশ ও এজরি কোনসার মাঝ দিয়ে জালে বল জড়ান।

পালমার ভিলার কফিনে শেষ পেরেক ঠুকে দেন ৮৩তম মিনিটে। বদলি গোলকিপার রবিন ওলসেন পরাস্ত করেন তিনি বাঁ পায়ের উঁচু কোনাকুনি শটে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী