ইনজুরি টাইমের গোলে বার্সার ‍হৃদয় ভাঙলো বেতিস

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৪, ২৩:৫১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩:৫১

লা লিগায় তিন ম্যাচে দ্বিতীয়বার জয় ছাড়াই খেলা শেষ করলো বার্সেলোনা। লিগের এক নম্বর দল শনিবার রিয়াল বেতিসের মাঠে ২-২ গোলে ড্র করেছে।

অথচ নির্ধারিত সময় পর্যন্ত এগিয়ে ছিল বার্সেলোনা। বদলি নামা আসানে দিয়াও স্টপেজ টাইমে গোল করে তাদের বুক ভেঙে দেন। কোচ হিসেবে ম্যানুয়েল পেল্লেগ্রিনি ৫০০তম লা লিগা ম্যাচ স্মরণীয় করে রাখলেন।

বেতিসের মাঠে ৩৯তম মিনিটে এগিয়ে যায় বার্সা। লামিনে ইয়ামালের বানিয়ে দেওয়া বলে নিখুঁতভাবে ফিনিশিং করেন রবার্ট লেভানডোভস্কি। পোলিশ স্ট্রাইকার মৌসুমের ১৬তম লিগ গোল করেন।

বিরতির পর বেতিস গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে জিওভানি লু সেলসো সমতা ফেরান। 

তবে ইয়ামাল আবারও চমৎকারিত্ব দেখিয়ে কাতালান জায়ান্টদের এগিয়ে নেন। তার অ্যাসিস্টে বদলি নামা ফেরান তোরেস ৮২তম মিনিটে জাল কাঁপান।

জয় নিয়েই মাঠ ছাড়ার দোরগোড়ায় ছিল বার্সা। কিন্তু ৯৪তম মিনিটে দিয়াওয়ের ব্যাকহিল ফ্লিকে বেনিতো ভিলামারিন স্টেডিয়ামে উচ্ছ্বাসে মাতে বেতিস।

১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই বার্সা। কিন্তু দুই ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ (৩৩) মাত্র পাঁচ পয়েন্ট পেছনে থেকে তাদের অস্বস্তিতে রেখেছে।

/এফএইচএম/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম