এখনই ভারত ম্যাচের উত্তাপ টের পাচ্ছেন বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২৪, ১৭:১৯আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৭:১৯

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে নিজেদের গ্রুপে ভারতকে পেয়েছে বাংলাদেশ। আগামী বছরের মার্চে হবে ম্যাচটি। এর আগে এখনই এর উত্তাপ টের পাচ্ছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। 

২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ের ড্র আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে হয়। সবশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে অনুযায়ী পট-৪ এ জায়গা হয় বাংলাদেশের। ড্রয়ে ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভারত, হংকং ও সিঙ্গাপুর।

গ্রুপের চার দলের মধ্যে ফিফা র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ, ১৮৫তম। এই গ্রুপের শীর্ষ দল ভারত, ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৩৭তম। মুখোমুখি পরিসংখ্যানে ভারত অনেক এগিয়ে থাকলেও দুই দলের সবশেষ দেখার রেকর্ড আশা জাগানিয়া। ২০২১ সালে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ১-১ ড্রয়ে রুখে দিয়েছিল বাংলাদেশ। 

এর আগে ২০১৯ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলকাতার সল্ট লেকে ভারতের বিপক্ষে এগিয়ে থেকে ১-১ ড্র করেছিল দল। আগামী মার্চে এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু হওয়ার কথা। ২৪ দল ছয় গ্রুপে ভাগ হয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে ম্যাচগুলো। 

কাবরেরা ড্র দেখে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ড্রয়ে আমরা চ্যালেঞ্জিং গ্রুপে পড়েছি, কিন্তু এই গ্রুপ নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিতও।’ বিশেষ করে ভারত ম্যাচ নিয়ে কোচের কথা, 'অসাধারণ ম্যাচ হবে আমাদের জন্য।'

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান