মোহামেডানের বিপক্ষে দুরূহ কোণ থেকে গোল করে আনন্দে ভাসছেন রাজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৪, ২১:১৩ আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ২১:৪৬

আরনেস্ট বোয়েটাং আজ ম্যাচ জয়ের নায়ক হতে পারতেন। তার নেওয়া প্রচেষ্টা একবার ক্রসবারে লেগে ফিরে এলো। আর অন্যগুলো কোনও সময় গোলকিপার কিংবা রক্ষণে এসে বাধা পেয়েছে। মোহামেডানের জয়ের নায়ক হতে পারেননি বোয়েটাং। শেষ পর্যন্ত নায়ক হয়েছেন রহমতগঞ্জের রাজন হাওলাদার। ম্যাচে শেষ দিকে এসে দারুণ এক গোল করে পুরান ঢাকার দলটিকে তিন পয়েন্ট এনে দেন। তাতেই সবাই উৎসব-আনন্দ করতে করতে ক্লাবে ফিরেছে।

ফেডারেশন কাপের ম্যাচে ৮৩ মিনিটে অনেকটাই ধারার বিপরীতে গোল পায় রহমতগঞ্জ। বক্সে ঢুকে রাজন হাওলাদার কাটব্যাক করলে এক ডিফেন্ডার প্রতিহত করেন। ফিরতি বলে ৬ গজের ঠিক বাইরে থেকে কোনাকুনি  শটে এক ডিফেন্ডার ও গোলকিপারকে পরাস্ত করেন এই লেফটব্যাক। 

অথচ এমন পজিশন থেকে গোলটি হবে, তা চিন্তাও করেননি ২১ বছর বয়সী রাজন। রাতে ক্লাবে ফিরে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ডিফেন্ডার হয়ে ওভারল্যাপ করে ওপরে উঠে খেলা আমার বেশ পছন্দ। ওই সময় বল পেয়ে যখন কাটব্যাকটা আবার ফিরে আসলো, সেসময় সোজা লক্ষ্যে শট নিয়ে নেই। ভাগ্যে যা আছে তাই মনে করে শট নেই। গোল হলে হবে, না হলে নাই। শেষ পর্যন্ত গোল হয়েছে। অনেক দুরূহ কোণ থেকে গোলকিপারের ওপর দিয়ে বল জালে রাখতে পেরে আমি অনেক খুশি। এটাই আমার ক্যারিয়ারে প্রিমিয়ার কিংবা ফেডারেশ কাপে প্রথম গোল।’

রাজনের গোলেই মোহামেডানের সর্বনাশ হয়েছে। হারের যন্ত্রণা নিয়ে মতিঝিলের তাঁবুতে ফিরতে হয়েছে। জাতীয় বয়সভিত্তিক দলে খেলা রাজন চাইছেন নিজের পারফরম্যান্স দিয়ে সামনের দিকে আরও বড় দলে খেলতে। টানা তিন মৌসুম ধরে রহমতগঞ্জে খেলা ডিফেন্ডার বলছিলেন, ‘আমার স্বপ্ন আরও বড় দলে খেলা। সম্ভব হলে একসময় জাতীয় দলে জায়গা করে নেওয়ার আশা।’

গোলের পর উৎসব হয়েছে। ম্যাচশেষে কর্মকর্তা ও সমর্থকরা মাঠেই অভিনন্দন জানিয়েছেন। আজ ক্লাবের মধ্যমণিও বটেও। সামনের দিকেও সুযোগ পেলে বড় দলগুলোর বিপক্ষে এভাবে দৃষ্টিনন্দন গোল করে এগিয়ে যাওয়ার অভিপ্রায় রাজনের।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অভিষেকে মাহফিজুলের গোল্ডেন ডাক, ইতিহাসে প্রথম কে? 
অভিষেকে মাহফিজুলের গোল্ডেন ডাক, ইতিহাসে প্রথম কে? 
বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড
বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড
যৌন হয়রানির শিকার স্বরা, চুপ ছিলেন কাজ হারানোর ভয়ে
যৌন হয়রানির শিকার স্বরা, চুপ ছিলেন কাজ হারানোর ভয়ে
মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজের বহরে যোগ দিলো ‘ইউএসএস রুজভেল্ট’
মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজের বহরে যোগ দিলো ‘ইউএসএস রুজভেল্ট’
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর