সাবিনা-ঋতুপর্ণাদের অপেক্ষা বাড়ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২৪, ১৬:২৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৪২

নেপালের কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়নশিপে খেলার আগেই সাবিনারা জানতেন, তাদের সঙ্গে বেতন নিয়ে চুক্তি শেষ হতে যাচ্ছে। কবে নবায়ন হবে তা তখন থেকেই অনিশ্চয়তা ছিল। টানা দ্বিতীয়বারের মতো সাফ জেতার পর দুই মাস পেরোলেও অনিশ্চয়তা কাটেনি। অক্টোবরে চুক্তি শেষ হয়ে এখন ডিসেম্বর মাস চলছে। এখনও পর্যন্ত নতুন বেতন কাঠামোর কোনও খবর নেই। আদৌ সাবিনাদের সঙ্গে নতুন করে বেতন নিয়ে চুক্তি হবে কিনা এ নিয়ে রয়েছে দোলাচল।

সাবিনারা কয়েক ধাপে বেতন পেয়ে আসছেন। সাবিনাসহ আরও কয়েকজনই সর্বোচ্চ ৫০ হাজার টাকা করে পেতেন। তাদের বেতন মূলত ফিফা থেকে আসা বিভিন্ন প্রজেক্টের অধীনে অর্থ থেকে দেওয়া হতো। তবে তা দিতে বেশ সময়ক্ষেপণও হতো। এ নিয়ে নানান সময় সমালোচনা কম হয়নি। এবার নতুন করে ফিফার অর্থায়নে বেতন দেওয়ার সুযোগ নেই বলে জানান নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

বাংলা ট্রিবিউনকে ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘আগে সাবিনারা বেতন পেতো ফিফার অর্থ থেকে। তাও আমরা অনেকটা বলেকয়ে বিভিন্ন প্রজেক্টে থেকে তাদের বেতন দিতাম। যদিও ফিফা চায় না এভাবে আমরা বেতন দেই। তারা চায় তাদের দেওয়া অর্থ যেন যেই প্রজেক্টের জন্য দেওয়া হয় সেখানেই ব্যয় হয়। তাই এখন নতুন করে চুক্তি করতে হলে স্পন্সরদের দিকে তাকাতে হচ্ছে। তানাহলে চুক্তি করবো কী করে?’

তাহলে কি সাবিনাদের সঙ্গে বাফুফে নতুন করে বেতন কাঠামো নবায়ন নিয়ে চুক্তি করবে না? কিরণ বলেছেন, ‘তা করবো না কেন। যেহেতু এখন ফিফার অর্থায়নে সম্ভব নয়। তাই আমরা স্পন্সর খুঁজছি। স্পন্সর পেলে তখন নতুন করে চুক্তি হবে। এছাড়া কিছু করার নেই। স্পন্সরের জন্য আমরা অপেক্ষা করছি।’

সাফে জেতার পর সাবিনারা বিভিন্ন জায়গায় সংবর্ধনা নিচ্ছেন। ছুটিতে আছেন সবাই। অধিনায়ক সাবিনা মনে করছেন বেতন কাঠামো নিয়ে দ্রুত সবার সঙ্গে চুক্তি নবায়ন হওয়া উচিত, ‘আমার মনে হয় চুক্তির মেয়াদ বাড়ানো উচিত। আমরা অবশ্যই চাই নতুন করে চুক্তি।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী