‘২০ গোল করে বাংলাদেশ দলে জায়গা স্থায়ী করতে চাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ২০:২০

টানা তিন মৌসুম ধরে প্রিমিয়ার লিগের আবহে আছেন পিয়াস আহমেদ নোভা। কিন্তু এবারই শুরু থেকে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন। বিদেশি ফরোয়ার্ডদের পাশাপাশি ফর্টিস এফসি কোচ মাসুদ পারভেজ কায়সার নোভার ওপর আস্থা রেখে যাচ্ছেন। তাই তো লিগে তৃতীয় ম্যাচ খেলতে এসে ১৯ বছর বয়সী নোভা আস্থার প্রতিদান দিতে শুরু করেছেন। আজ তো ইয়ংমেন্স ফকিরেরপুলের বিপক্ষে জোড়া গোল করে সবাই চমকে দিয়েছেন। 

আর এটাই সাফ অনূর্ধ্ব ২০ দলে খেলা নোভার পেশাদার ফুটবলের ক্ষুদ্র ক্যারিয়ারে প্রথম গোলের স্বাদ পাওয়া। কুষ্টিয়া থেকে উঠে আসা নোভা তাই উচ্ছ্বসিত। মাঠ থেকে উঠে আসার পর বাংলা ট্রিবিউনের কাছে তা প্রকাশ করতে গিয়ে বললেন, ‘আগের ক্লাবগুলোতে থাকলেও খেলার সুযোগ সেভাবে নানান কারণে পাইনি। এবার ফর্টিস এফসি আমার ওপর আস্থা রেখেছে। আমি চেষ্টা করেছি। আজ প্রথমবারের মতো জোড়া গোল করলাম। আমার কাছে অনেক ভালো লাগছে। এটা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।’

জোড়া গোল করে থেমে থাকতে চাইছেন না নোভা। মৌসুম শেষে নিজের নামের পাশে অন্তত ২০ গোল দেখতে চান, ‘এটা বলা ঠিক হবে কিনা জানি না। মৌসুম শেষে অন্তত ২০ গোল করতে চাই। এটাই আমার লক্ষ্য।’

নোভাকে লড়াই করতে হবে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে। নোভা বলছিলেন, ‘জানি আমার পথ অনেক কঠিন। তবে চেষ্টার তো কোনও শেষ নেই। লড়াই আমি করে যাবোই।’

নোভা এবার মালদ্বীপের বিপক্ষে শেষ দিকে খেলার সুযোগ পেয়েছেন। অভিষেক ম্যাচে গোলের সুযোগ পেয়ে হারিয়েছেন। তবে সামনের দিকে আর হারাতে চান না, ‘আমি যদি ঘরোয়া ফুটবলে নিয়মিত গোল পাই, তাহলে আত্মবিশ্বাসটা বাড়বে। তখন জাতীয় দলে স্থায়ী জায়গা করে নিতে পারবো।’

লাল সবুজ দলে একজন নাম্বার নাইনের বেশ অভাব। নোভার ঘরোয়া ফুটবলে নিয়মিত গোল করে জাতীয় দলে স্থায়ীভাবে খেলার  ইচ্ছে এখন পূরণ হয় কিনা সময় বলে দেবে।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী