ফিফার বর্ষসেরায় বাংলাদেশের কে কাকে ভোট দিলেন?

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৪, ০১:২৬আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:২৬

গত অক্টোবরে অনেকটা নাটকীয়ভাবে ভিনিসিয়ুস জুনিয়রকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জেতেন স্পেন ও ম্যানসিটির তারকা রদ্রি। দুই মাসের ব্যবধানে সেই অপ্রাপ্তি ঘুচালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস মঙ্গলবার হাতে নিয়েছেন ফিফা বর্ষসেরার পুরস্কার দ্য বেস্ট।

অন্যান্যবারের মতো এবারও বর্ষসেরা নির্বাচনে ভোটিংয়ে সংশ্লিষ্ট ছিলেন ফিফার সদস্য দেশের জাতীয় দলের অধিনায়ক, কোচ ও মিডিয়া প্রতিনিধি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পেয়েছে ভোটাধিকার।

কার বাক্সে কে ভোট দিয়েছেন, সেই তালিকা প্রকাশের পর দেখা গেছে- বাংলাদেশের কারও পছন্দের তালিকায় প্রথমে ছিলেন না ভিনিসিয়ুস।

বাংলাদেশের অধিনায়ক সোহেল রানার সেরা তিনে সবার আগে ছিলেন লিওনেল মেসি। দ্বিতীয় স্থানে ভিনিসিয়ুস এবং শেষে জুড বেলিংহ্যাম। কোচ হাভিয়ের কাবরেরার প্রথম ভোট ছিল রদ্রির বাক্সে। তারপর ছিলেন যথাক্রমে ভিনিসিয়ুস ও দানি কারভাহাল। মিডিয়া প্রতিনিধি হিসেবে রায়হান আল মুগনির সেরা তিনে ছিলেনই না ভিনিসিয়ুস। তিনি প্রথম ভোট দিয়েছেন রদ্রিকে, তারপর বেলিংহ্যাম ও কারভাহালকে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী