হারের পর বার্সা কোচ বললেন, ‘বিরতি চাই’

স্পোর্টস ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪, ১৩:১৯আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৩:১৯

আরেকটি হারের বেদনায় সিক্ত হতে হলো বার্সেলোনাকে। শীর্ষস্থান থেকেও নেমে যেতে হলো। শনিবার অ্যাটলেটিকো মাদ্রিদ ১৮ বছরে প্রথমবার বার্সার মাঠে জিতে এক নম্বর আসন দখল করেছে। কাতালান জায়ান্টরা এনিয়ে ঘরের মাঠে টানা তিনটি লিগ ম্যাচ হারলো। 

নভেম্বরের শুরুতে অ্যাটলেটিকোর চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে ছিল বার্সা। শনিবার তারা ডিয়েগো সিমিওনের দলের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে গেলো। তাও আবার মাদ্রিদ ক্লাব এক ম্যাচ কম খেলেছে। তারা সব প্রতিযোগিতা মিলে টানা ১২ ম্যাচ জিতলো।

স্পেনে শীতকালীন বিরতির আগে শেষ সাত লিগ ম্যাচে মাত্র একটি জিতেছে বার্সা। সপ্তাহখানেকের ছুটি শেষে নতুনভাবে ফেরার ঘোষণা দিলেন কোচ হ্যান্সি ফ্লিক, ‘এখন একটা বিরতি আছে, আমার মনে হয় সবার এই বিরতিটা দরকার। ছুটির পর আমরা অনুশীলন করবো এবং দেখাবো যে কতটা শক্তিশালী আমরা।’

চমৎকার খেলেও হার দেখতে হয়েছে মনে করেন তিনি, ‘এখন আমরা সবাই হতাশ, কারণ চমৎকার খেলেও হারতে হলো। এখন আমরা ক্রিসমাস উদযাপন করবো। ২৯ ডিসেম্বর ট্রেনিং শুরু হবে, মৌসুমের পরের অর্ধে কী করতে পারি সেদিকে মনোযোগ দিবো।’

/এফএইচএম/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম