জীবনের হ্যাটট্রিকে কোয়ালিফায়ারের পথে রহমতগঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:১৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:১৯

আবাহনী লিমিটেড থেকে রহমতগঞ্জে এসে নাবীব নেওয়াজ জীবন দারুণ ফর্মে রয়েছেন। ক্যারিয়ারের শেষ দিকে এসে একের পর এক গোল পাচ্ছেন। প্রিমিয়ার লিগের পর ফেডারেশন কাপে নিজের দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। আজ ‘বি’ গ্রুপে ইয়ংমেন্স ফকিরেরপুলকে রহমতগঞ্জ ৬-০ গোলে বিধ্বস্ত করেছে। ৬ গোলের তিনটি ৩৪ বছর বয়সী জীবনের।

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ কোয়ালিফায়ারের পথে বড় ধাপ ফেললো। সমান ম্যাচে ইয়ংমেন্স পয়েন্টের খাতা খুলতে না পারায় বিদায় ঘণ্টা শুনছে।

জীবনের হ্যাটট্রিক (বাঁয়ে)

মঙ্গলবার ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম রহমতগঞ্জ প্রথমার্ধে দুই গোলের বেশি আদায় করতে পারেনি। এম হোসেন ১২ মিনিটে গোল করে পুরানো ঢাকার দলটিকে এগিয়ে নেয়। বিরতির ঠিক আগে জীবন গোলের খাতা খোলেন। চলতি মৌসুমে ব্র্রাদার্সের পর জীবন স্থানীয়দের মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন।

বিরতির পর রহমতগঞ্জ আরও দুর্বার। ইয়ংমেন্সকে আরও চেপে ধরে। জীবন ৫৭ ও ৭৬ মিনিটে দুটো গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। আর্নেস্ট বোয়েটাং ৫৩ ও মোহাম্মদ তোহা যোগ করা সময়ে একটি করে গোল করে দলকে বড় ব্যবধানে জয়ী করেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম