লাল কার্ডের ম্যাচে ব্রাজিলিয়ানের জোড়ায় কিংসের কাছে বিধ্বস্ত পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২৫, ১৭:০১আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১৭:০১

নতুন বছরে বসুন্ধরা কিংস দারুণ এক জয় পেয়েছে। পুলিশ এফসিকে দাঁড়াতেই দেয়নি। দাপট দেখিয়ে তাদের  জালে ৫ গোল দিয়ে উৎসব করেছে তিতার দল।

শুক্রবার ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে  কিংসের জয়ে  জোড়া গোল করে ব্রাজিলিয়ান ফের্নান্দেজ। একবার করে জালের দেখা পান মজিবর রহমান জনি, রাকিব হোসেন ও মিগেল ফিগেইরা।

দুই ম্যাচ পর লিগে জয়ের দেখা পেলো কিংস। ছয় ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তারা আছে পঞ্চম স্থানে। টানা তিন ম্যাচ হারা পুলিশের পয়েন্ট ৬।

আক্রমণের পসরা মেলে ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় কিংস। ফয়সাল আহমেদে ফাহিম লম্বা আড়াআড়ি ক্রস বাড়ান বক্সে। অরক্ষিত থাকা ফের্নান্দেজ দারুণ প্লেসিংয়ে খুঁজে নেন জাল।

এগিয়ে যাওয়ার রেশ থাকতেই ব্যবধান দ্বিগুণ করে নেয় শিরোপাধারীরা। ১৩ মিনিটে ইসা ইজেহর লম্বা পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন জনি। দারুণ ডজে এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে জায়গা করে নিয়ে বাম পায়ের বুলেট গতির কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।

৩৭তম মিনিটে ফাহিমের শট গোলরকিপারের গ্লাভস ছুঁয়ে ক্রসবারে লেগে প্রতিহত হওয়ার পর বল যায় ফের্নান্দেজের কাছে। বক্সের জটলার ভেতর থেকে প্রথমে হেডের চেষ্টা ব্যর্থ হওয়ার পর কোনোমতে শট নেন এই ব্রাজিলিয়ান, তাতেই বল জালে।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরও এক গোলে পুলিশের ম্যাচে ফেরার আশা শেষ করে দেয় কিংস। দামাশেনোর বুদ্ধিদ্বীপ্ত ফ্রি কিকে জনি বলে পেয়ে আড়াআড়ি ক্রস বাড়ান বক্সে, নিখুঁত টোকায় স্কোরশিটে নাম তোলেন রাকিব। গত নভেম্বরের পর লিগে জালের দেখা পেলেন এই ফরোয়ার্ড।

৭৪ মিনিটে আল-আমিনের স্পট কিক বাম দিকে ঝাঁপিয়ে আটকে ক্লিনশিট ধরে রাখেন কিংস গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ।

শেষ দিকে মোহাম্মদ রফিককে ফাউল করে সরাসরি লালকার্ড দেখেন পুলিশের প্যারাগুয়ের মোরেনো গুইতো। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মিগেল পুলিশের কফিনে ঠুকে দেন শেষ পেরেকটি।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী