গোল করে কেন ফর্টিসের ডাগ আউটের সামনে রাব্বির উল্লাস?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৫, ২৩:১২আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২৩:১২

এক মৌসুম আগে ফর্টিস এফসিতে খেলেছিলেন কাওসার আলী রাব্বি। প্রিমিয়ার লিগে প্রথম পর্বে  সাবলীল গতিতে খেলতে পারলেও এরপর সবকিছু কঠিন হয়ে যায়।  একপর্যায়ে ক্লাব ছাড়তে বাধ্য হন। আর সেই ফর্টিসের বিপক্ষে আজ এক মৌসুম পর গোল করে ব্রাদার্স ইউনিয়নকে জিতিয়েছেন। সেই সঙ্গে তার ওপর করা 'অবিচারের  প্রতিশোধও' নেওয়া হয়েছে। 

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মঙ্গলবার ব্রাদার্সের জয়ের নায়ক রাব্বি। ৩৬ মিনিটে বক্সের ভেতরে সাজ্জাদ হোসেনের আড়াআড়ি পাস নিখুঁত টোকায় জালে জড়িয়ে দেন  এক মৌসুম আগে ফর্টিসে খেলা ফুটবলার। গোল দিয়েই ফর্টিসের ডাগ আউটের সামনে গিয়ে অন্যরকমভাবে উল্লাসও প্রকাশ করতে গেছে তাকে।

এর ব্যাখ্যায় ২৭ বছর বয়সী উইঙ্গার রাতে বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'ফর্টিস ক্লাব আমার সঙ্গে অবিচার করেছিল। এক মৌসুম আগে লিগে ওদের হয়ে প্রথম পর্বে ভালোভাবে খেলেছিলাম। এরপর আর ঠিকমতো আমাকে খেলানো হয়নি। আমি ওদের নানান অনিয়ম নিয়ে কথা বলেছিলাম। এটা ওদের সহ্য হয়নি।  এমনকি আমার পারিশ্রমিকের দুই লক্ষ টাকা এখনও পাওনা।  তাই সুযোগ পেয়ে  আজ এতদিন পর গোল করে ফর্টিসের ডাগ আউটের সামনে গিয়ে উল্লাস করেছি। এটা আমার প্রতিশোধও বলতে পারেন। আমার গোলে ওদেরকে হারিয়েছি, এটাই বড় শান্তি।'

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের নির্দেশ পুলিশ প্রধানের
জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের নির্দেশ পুলিশ প্রধানের
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গুমের শিকার ব্যক্তিদের গত দুই বছর আন্ডারমাইনিং করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গুমের শিকার ব্যক্তিদের গত দুই বছর আন্ডারমাইনিং করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট