মেসির সঙ্গে ইয়ামালের তুলনা অর্থহীন: গাভি

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৫, ১২:০৮আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১২:০৮

বার্সেলোনা ছেড়ে গেছেন লিওনেল মেসি। কাতালান ক্লাবটিতে এখন আলোচিত ফুটবলারটির নাম লামিনে ইয়ামাল। সর্বশেষ কোপা দেল রেতে তার আলো ছড়ানো পারফরম্যান্সে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্প্যানিশ জায়ান্টরা। ১৭ বছর বয়সী ইয়ামালকে তাই মেসির সঙ্গে তুলনা করছেন অনেকে। গতকালকের ম্যাচের পরও উঠে এলো সেই প্রসঙ্গ। বার্সেলোনা মিডফিল্ডার ইয়ামালকে প্রশংসায় ভাসালেও মেসির সঙ্গে কোনওভাবেই তুলনা করতে রাজি হননি।  

এই মুহূর্তে গাভির চোখে ইয়ামাল সেরা খেলোয়াড়। কিন্তু কিংবদন্তি মেসির সঙ্গে ইয়ামালের তুলনা প্রসঙ্গে বলেছেন, ‘মেসির সঙ্গে ইয়ামালের তুলনা অর্থহীন। কারণ, মেসির মতো আর কেউ আসবে না।’

গাভির চোখে ফুটবলারদের স্বাতন্ত্র্যই আসল, ‘দিন শেষে সবাই যার যার ফুটবল স্টাইল তৈরি করে। নিজেদের ইতিহাস আলাদা করে তৈরি করে।’

মেসির সঙ্গে তুলনা না করলেও ইয়ামালের প্রতি শ্রদ্ধা আছে গাভির, ‘আমার কাছে ইয়ামাল এই মুহূর্তে সেরা খেলোয়াড়। আশা করবো সে এভাবেই চালিয়ে যাবে।’

কোপা দেল রেতে রিয়াল বেতিসকে ৫-১ গোলে বিধ্বস্ত করার দিন লামিনে ইয়ামাল একটি গোল করার সঙ্গে বানিয়ে দিয়েছেন দুই গোল। 

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী