লেস্টার ছেড়ে শেফিল্ডে যোগ দিলেন হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৫, ১০:৫১আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১০:৫৫

খবরটা আগে থেকেই শোনা যাচ্ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। মৌসুম মধ্যবর্তী দল বদলে ধারে লেস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। চুক্তি অনুযায়ী সেখানে থাকবেন মৌসুমের শেষ পর্যন্ত। অবশ্য সেখানে পরে চুক্তি স্থায়ী করার বিকল্পও থাকছে। 

সম্প্রতি বাংলাদেশি বংশোদ্ভুত ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। তার পরেই এলো নতুন এই চুক্তির খবর।

লেস্টারে ২৭ বছর বয়সীর চুক্তি বাকি আরও আড়াই বছর। কিন্তু এই মৌসুমে প্রিমিয়ার লিগে সেভাবে খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। খেলেছেন ৬টি ম্যাচ। এর আগে ২০২২-২৩ মৌসুমে ওয়াটফোর্ডেও ধারে খেলেছেন। 

নতুন চুক্তির ফলে এখন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না হামজার। কারণ শেফিল্ড প্রমোশনের লক্ষ্যে চ্যাম্পিয়নশিপে খেলছে। যা প্রিমিয়ার লিগের পরের স্তর। ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব-২১ জাতীয় দলে খেলা এই ফুটবলারের চ্যাম্পিয়নশিপে শেফিল্ডের হয়ে অভিষেক হতে পারে শনিবার ডার্বি কাউন্টির বিপক্ষে।  

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম