কোপা দেল রে ফাইনালে কি মাদ্রিদ ডার্বি নাকি ক্লাসিকো?

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৩

কোপা দেল রের সেমিফাইনালে কে কার মুখোমুখি হবে, তা চূড়ান্ত হলো বুধবার। বার্সেলোনা খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে, আর রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের। তাতে করে ফাইনালে হতে পারে ক্লাসিকো কিংবা মাদ্রিদ ডার্বি।

দুই লেগে হবে সেমিফাইনাল। ফেব্রুয়ারির শেষ দিকে প্রথম লেগে বার্সা স্বাগত জানাবে অ্যাটলেটিকোকে। এপ্রিলে ফিরতি তলেগে কাতালানরা যাবে মাদ্রিদে।

তাতে এক মাসের একটু বেশি সময়ের মধ্যে দুই দল মুখোমুখি হবে তিনবার। ১৬ মার্চ লা লিগায় অ্যাটলেটিকোর মাঠে খেলবে বার্সা।

এই মৌসুমে দুই দলের লড়াইয়ে একমাত্র ম্যাচ জিতেছে অ্যাটলেটিকো। ডিসেম্বরে অলিম্পিক স্টেডিয়ামে আলেক্সান্দার সোরলোথের শেষ দিকের গোলে ২-১ এ জিতেছিল মাদ্রিদ ক্লাব।

রিয়াল দ্বিতীয় ম্যাচে হোম অ্যাডভান্টেজ পাবে। তারা প্রথম লেগ খেলবে সান সেবাস্তিয়ানে।

প্রথম লেগ হবে ২৫ কিংবা ২৬ ফেব্রুয়ারি। এক মাসের বেশি সময় পরে ১ বা ২ এপ্রিল হবে ফিরতি লেগ।

২০১৪ সালের পর এই প্রথমবার লা লিগার শীর্ষ তিনে থাকা রিয়াল, অ্যাটলেটিকো ও বার্সা তিন দলই কোপার সেমিফাইনালে। ওই সময় লিগের চারে থাকা সোসিয়েদাদও চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল খেলেছিল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান