এমবাপ্পের চেয়ে বেশি বেতন চান ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৪

১০০ কোটি ইউরোর লোভনীয় প্রস্তাব সৌদি ক্লাবের কাছ থেকে পেয়ে গেছেন ভিনিসিয়ুস জুনিয়র। চলতি মৌসুম শেষে তার সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে আলোচনায় যেতে চাইলেও ওই প্রস্তাবের কারণে আগেভাগেই নড়েচড়ে বসেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নতুন চুক্তির জন্য তিনটি দাবি করেছেন, যার একটি হলো কিলিয়ান এমবাপ্পের চেয়ে বেশি বেতন তাকে দিতে হবে!

গত সেপ্টেম্বরে মাদ্রিদের কাছ থেকে চুক্তি নবায়নের প্রস্তাব পান ভিনিসিয়ুস। মাঠে ভালো কিছু করতে পারলে চুক্তির অঙ্কটা বাড়বে, এমন আশা থেকে এই সিদ্ধান্ত তার। তবে মধ্যপ্রাচ্য থেকে প্রস্তাব আসার পর ব্রাজিলিয়ানের একাধিক দাবির প্রেক্ষিতে আগেভাগে তার প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসেছে রিয়াল।

কাদেনা সের-এর রিপোর্ট অনুযাী, এই আলোচনায় ভিনিসিয়ুস দাবি করেছেন, তাকে এমবাপ্পের চেয়ে বেশি বেতন দিতে হবে। প্রতি বছর দেড় কোটি বেতন পান ফরাসি ফরোয়ার্ড। আর লেফট উইঙ্গারও তার সমান বেতনই পান। এবার এমবাপ্পেকে ছাড়িয়ে গিয়ে দলের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হতে চান ব্রাজিলিয়ান তারকা। তার প্রতিনিধিদল বার্ষিক বেতনের পরিমাণ দেড় কোটি করার জন্য জোরাজুরি করছে ক্লাবকে। অবশ্য সৌদি আরব থেকে পাঁচ বছরে ১০০ কোটি ইউরোর প্রস্তাব এসেছে।

জানা গেছে, রিয়াল এই দাবি পূরণে ন্যুনতম আগ্রহ নেই তাদের। তাতে করে ২০২৭ সালে চুক্তির মেয়াদ শেষে ভিনিসিয়ুসের চলে যাওয়ার সম্ভাবনা বেশি। ব্রাজিলিয়ান উইঙ্গারও নাকি ২ কোটির নিচে কোনও প্রস্তাব গ্রহণ করবেন না।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান