পিছিয়ে থেকে এনামুলের জোড়ায় আবাহনীর বড় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৮আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৯

প্রিমিয়ার ফুটবল লিগে দ্বিতীয় পর্বের শুরুর ম্যাচে আবাহনী লিমিটেডকে হারের শঙ্কা পেয়ে বসেছিল। শুরুর দিকে ইয়ংমেন্স ফকিরেরপুল গোল করে লিড নেয়। ৩৮ মিনিট পর্যন্ত এগিয়েও থাকে। কিন্তু আকাশি-নীল জার্সিধারীরা শঙ্কা উড়িয়ে নিজেদের পারফরম্যান্স দেখাতে থাকে। ঘুরে দাঁড়িয়ে একের পর এক গোলও পায় তারা। শেষ পর্যন্ত এনামুল গাজীর জোড়ায় ৬-১ গোলে ইয়ংমেন্সকে হারিয়ে দারুণ শুরু করেছে মারুফুল হকের দল।

শনিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের ১৪ মিনিটে ইয়ংমেন্স গোল করে চমকে দেয়। সায়েম হোসেন লক্ষ্যভেদ করে আবাহনীকে ব্যাকফুটে ফেলে দেন। অ্যাসিস্ট করেছিলেন শান্ত টুডু। সমতাসূচক গোল পেতে আবাহনীকে অপেক্ষায় থাকতে হয়েছে। ৩৯ মিনিটে এনামুলের সহায়তায় অধিনায়ক মোহাম্মদ হৃদয় জাল কাঁপিয়ে সমর্থকদের স্বস্তি এনে দেন।

বিরতির পর আবাহনী আরও দুর্বার। ইয়ংমেন্সকে তটস্ত রাখে। ৫৪ মিনিটে এবার মোহাম্মদ হৃদয়ের অ্যাসিস্টে এনামুল নিজেই পোস্টে বল জড়িয়ে দেন। ৭ মিনিট পর তিনি নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলের দেখা পান। মোহাম্মদ ইব্রাহিমের অ্যাসিস্টে এনামুল গোলকিপারকে পরাস্ত করেন।

৭৮ মিনিটে আবাহনীকে চতুর্থ গোল উপহার দেন ইব্রাহিম নিজেই। মিরাজুল ইসলামের সহায়তায় তিনি লক্ষ্যভেদ করে সমর্থকদের হাসি আরও চওড়া করেন।

শেষ দুটি গোলের একটি জাফর ইকবাল ও অন্যটি মিরাজুল ইসলামের।

লিগে প্রথম পর্বে ২-০ গোলে জিতেছিল আবাহনী। আজ বিদেশি খেলোয়াড় ছাড়াই জয় এসেছে আরও বড় ব্যবধানে। ১০ ম্যাচে ৭ জয়ে আবাহনী ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে ইয়ংমেন্স ফকিরেরপুল ৭ হারে আগের ৯ পয়েন্টে ৮ স্থানে আছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী