চার ম্যাচ নিষিদ্ধ মরিনহো

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৮

ফেনারবাখ কোচ হোসে মরিনহোকে চার ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি জরিমানা করেছে তুরস্কের ফুটবল ফেডারেশন। ইস্তানবুল প্রতিদ্বন্দ্বী গ্যালাতাসারেইর মাঠে ম্যাচ শেষে তুর্কি রেফারিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার শাস্তি পেলেন পর্তুগিজ কোচ।

সোমবার সুপার লিগে গোলশূন্য ড্রয়ের পর সংবাদ সম্মেলনে ম্যাচ অফিসিয়ালদের সমালোচনা করেছিলেন মরিনহো। ৬২ বছর বয়সী পর্তুগিজকে ১৬ লাখ ১৭ হাজার তুর্কি লিরা জরিমানা করা হয়েছে।

ফেডারেশন জানিয়েছে, মরিনহোর মন্তব্য ক্রীড়া নৈতিকতা লংঘন করেছে। এছাড়া সহিংসতা ও বিশৃঙ্খলা তৈরিতে উস্কানি দেওয়ার মতো।

বিদেশি রেফারিকে দায়িত্ব দেওয়ার অনুরোধ করেছিল দুই ক্লাব। সোমবারের ম্যাচে রেফারি ছিলেন স্লোভেনিয়ান স্লাভকো ভিনচিচ।

ম্যাচ শেষে রেফারির প্রশংসা করেন মরিনহো। তিনি যে তুরস্কের কেউ নেই, সেই বিষয়টিতে আলোকপাত করে বলেন, ‘রেফারির পারফরম্যান্স ছিল সেরা। যে কেউ, শুধু এই দেশ থেকে নয়, বিদেশ থেকেও এই বড় ম্যাচ দেখছিল, কারণ ছিলেন রেফারি।’

ম্যাচের শুরুতেই ১৯ বছর বয়সী ডিফেন্ডার ইউসুফ আকিচেককে নিয়ে এক ঘটনার প্রেক্ষিতে মরিনহো বললেন, ‘আবারও রেফারিকে ধন্যবাদ জানাই। কারণ তুর্কি রেফারি হলে ওমন বড় ডাইভ দেওয়ার পর ও প্রথম মিনিটে যা হলো এবং তাদের বেঞ্চের দিকে তাকালে মনে হচ্ছিল, বাচ্চাদের কাঁধে চড়ে যেন বানর লাফাচ্ছে। একজন তুর্কি রেফারি (আকিচেককে) প্রথম মিনিটে হলুদ কার্ড দিতো, পাঁচ মিনিট পর হয়তো আমাকে তার বদলি নামাতে হতো।’

গ্যালাতাসারেই জানিয়েছে, তারা আইনি প্রক্রিয়া শুরু করছে। এছাড়া ‘বর্ণবাদী মন্তব্য’ করায় ফিফা ও উয়েফার কাছে মরিনহোর বিরুদ্ধে রিপোর্ট করবে। অবশ্য তার ক্লাব এসব ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেবে। মন্তব্যকে বিকৃত করার অভিযোগ এনে মরিনহোর পাশেই দাঁড়াচ্ছে ফেনারবাখ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম