আরব আমিরাত থেকে ফেরা মেয়েদের কী বললেন তাবিথ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ মার্চ ২০২৫, ২০:০০আপডেট : ০৩ মার্চ ২০২৫, ২০:১২

সংযুক্ত আরব আমিরাতের কাছে দ্বিতীয় ম্যাচেও ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশে ফেরা মেয়েদের সাহস দিতে সোমবার বিকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে উপস্থিত হয়েছিলেন সভাপতি তাবিথ আউয়াল। 

মেট্রোরেলে চড়ে ভবনে এসে মেয়েদের সঙ্গে দেখা করেন তাবিথ। জানতে চান দুই ম্যাচ নিয়ে নতুন ফুটবলারদের অভিজ্ঞতা। সব শুনে এই দুই ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে দৃষ্টি দিতে বলেছেন বাফুফে সভাপতি। 

তার আগে দলের অধিনায়ক আফঈদা খন্দকার আরব আমিরাতে ভালো ফিনিশারের অভাবে গোল পাননি বলে জানিয়েছেন। তাবিথ সবার কথা শুনে বলেছেন, ‘তোমাদের জন্য আমাদের ফোরাম সবসময় উন্মুক্ত থাকবে। কারও কিছু বলার থাকলে তোমরা বলবে। আমরা ক'দিন পরে জানাবো কবে ক্যাম্প আবার শুরু করবো। আমরা কিন্তু পুরো ৫৫ জনের স্কোয়াড নিয়ে ক্যাম্প শুরু করবো। ওখান থেকে অনেকেই ম্যাচ খেলবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে। যদি সেখানে আমরা কোয়ালিফাই করি তাহলে নেক্সট (বছর) মার্চেই কিন্তু খেলা। না হলে এশিয়ান গেমস আছে। এই দলের জন্য খেলা কিন্তু বন্ধ নেই। আগামী দুই বছরের ক্যালেন্ডারে অনেক খেলা। তিন জন তোমরা আছো, পরীক্ষা দিবা। যে ক'দিন পারবে পড়াশোনা করো। যে আত্মবিশ্বাস নিয়ে ফুটবল খেলেছো, সেই আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও। আমরা চাই পূর্ণাঙ্গ নাগরিক হয়ে বড় হও। খেলাধুলার জন্য একটু হয়তো বিরতি নিতে হয়েছে। তবে এখন তোমরা সেরা চেষ্টা করো। তোমরা সবাই পরীক্ষায় উত্তীর্ণ হও। তোমাদের সবাইকে ধন্যবাদ।’

র‌্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে থাকা আমিরাতের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলেছে ব্রিটিশ কোচ পিটার বাটলারের গড়া নতুন বাংলাদেশ দল। এই কোচের অধীনে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ১৮ সিনিয়র ফুটবলার। তাদের বাদ দিয়ে গড়া দল দুই ম্যাচে ছয় গোল হজমের বিপরীতে পেনাল্টি থেকে মাত্র দুটি গোল শোধ করেছে।

কোচ বাটলার দলের পারফরম্যান্সে তারপরও সন্তুষ্ট। তিনিও সামনের দিকে দৃষ্টি রেখে শিষ্যদের ওপর আস্থা রাখতে বলেছেন। আপাতত মেয়েরা ছুটিতে নিজ নিজ বাড়িতে ফিরবেন। ঈদের পর সিনিয়র ১৮ জনসহ এদের ফের ক্যাম্পে ডাকা হবে। 

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ। সেই আসরের বাছাই পর্ব এ বছর ২৩ জুন থেকে ৫ জুলাই অনুষ্ঠিত হবে। মোট ১২ দল নিয়ে হবে চূড়ান্ত পর্ব। আয়োজক দেশ অস্ট্রেলিয়ার পাশাপাশি ২০২২ আসরের চ্যাম্পিয়ন চীন, রানার্সআপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় স্থান অর্জনকারী জাপান সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। এর বাইরে ৩৩টি দল বাছাইয়ে খেলার জন্য নিবন্ধন করেছে। এই ৩৩ দলকে আট গ্রুপে বিভক্ত করে আয়োজন করা হবে বাছাই পর্ব। প্রতি গ্রুপের সেরা দল চলে যাবে চূড়ান্ত পর্বে। এই বাছাইয়ের ড্র হবে ২১ মার্চ। এই বাছাইকে সামনে রেখে বাফুফে সর্বমোট ৫৫ জন ফুটবলারকে ক্যাম্পে ডাকবে। 

 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি