কাবরেরার জন্য এবার বাংলাদেশ দল চূড়ান্ত করা সবচেয়ে কঠিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৫, ২৩:১৮আপডেট : ০৪ মার্চ ২০২৫, ২৩:৩৯

কিংস অ্যারেনায় চার দিন ধরে জাতীয় দলের অনুশীলন চলছে। এশিয়ান কাপ বাছাই পর্বে ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এই প্রস্তুতি। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা নেতৃত্ব দিচ্ছেন। তবে এ কয়দিনের অনুশীলনে কোচ সবার মধ্যে আত্মবিশ্বাসী হয়ে ওঠার চেষ্টা লক্ষ করেছেন। চূড়ান্ত দল গঠন করা কঠিন মনে করছেন তিনি।

কাবরেরা আজ অনুশীলনের ফাঁকে বলেছেন, ‘এখন পর্যন্ত চার সেশনে অনুশীলনের উন্নতি নিয়ে আমরা খুবই ইতিবাচক। সবাই বেশ প্রাণশক্তিতে ভরপুর, ইতিবাচক মনোভাব নিয়ে প্রস্তুতি নিয়েছে। দলের সবাই আত্মবিশ্বাসী যে ভালো ও গুরুত্বপূর্ণ কিছু করার সামর্থ্য তাদের আছে। আমরা আসন্ন ম্যাচে যে স্টাইলে খেলবো, এখানে তা নিয়ে কাজ করছি।’ 

নতুন ফিটনেস কোচ নিয়ে কাবরেরার কথা, ‘তিনি (পেলো জোসেপ আলকাইন ভিলা) খুবই উঁচুমানের ফিটনেস ট্রেনার। খেলোয়াড়দের ফিটনেস লেভেল নিয়ে, খেলোয়াড়দের যে মানসিকতা, তা নিয়ে ভীষণ খুশি। আমরাও ইতিবাচক। আমরা জানি শিলংয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮০০ মিটার উচ্চতায় আমাদের খেলতে হবে। এ কারণে সৌদি আরবে আমাদের অনুশীলন করা ভালো হবে।’

দলে এখন ৩০ জন খেলোয়াড় রয়েছেন। কোচ মনে করছেন, বাংলাদেশে তার ক্যারিয়ারে এবারই ১১ জনকে বাছাই করা কঠিনসাধ্য কাজ হবে, ‘আমি যতদিন এখানে আছি, এই সময়ের মধ্যে এবারই সেরা একাদশ নির্বাচনের সবচেয়ে কঠিন সময়। আমাদের এদের মধ্যে থেকেই সাত জন খেলোয়াড়কে বাদ দিতে হবে চূড়ান্ত দল দেওয়ার জন্য। যেটা কঠিন। কেননা মাঠে সবাই সেরাটা নিংড়ে দিচ্ছে, ভীষণ মনোযোগী, প্রতিদিন যে কাজ আমরা করছি, সেখানে প্রত্যেকে আরও বেশি বেশি জানতে চাইছে, শিখতে চাইছে, সবাই দলের অংশ হতে চায়। তাই কেবল সেরা একাদশ নয়, চূড়ান্ত দল গঠন করাই আমার জন্য কঠিন হবে। তবে আমি খুবই খুশি।’

সৌদি আরবে প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। কাবরেরা বলেছেন, ‘প্রায় পাকাপাকি হয়ে গেলো আমাদের প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়টি। খুব সম্ভবত সুদানের সঙ্গে একটা ম্যাচ খেলবো। তবে আমি আরও দুটি ম্যাচ খেলতে চাই। ইতোমধ্যে একটা ম্যাচ খেলার বন্দোবস্ত হয়েছে, আশা করি আরও দুটিও হবে। সুদানের সঙ্গে একটার বেশি ম্যাচ খেলা সম্ভব নয়। আমি যদি ভুল না জেনে থাকি, তাহলে ওরা ১০ মার্চে চলে যাবে সৌদি থেকে, যেহেতু তারা ১৭ তারিখে সেনেগালের সঙ্গে খেলবে। আমাদের সাথে ৮ তারিখে খেলবে।’ 

তিনি আরও বললেন, ‘সম্ভবত সৌদি আরবের দ্বিতীয় বিভাগের দল তাইফের সঙ্গে খেলবো। সেটা হলেও ভালো হবে। আরেকটা ম্যাচ হতে পারে সুপার লিগে খেলা ম্যাকাওয়ের সঙ্গে। অনেক বিকল্পই আছে। কেননা সেখানে ভালো সুবিধা আছে।’

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান