শুরুর একাদশে ফিরে মেসির গোল, শীর্ষে মায়ামি 

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৫, ১০:১৫আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১১:১৭

গত মৌসুমে প্লে-অফে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বিদায় নিয়েছিল ইন্টার মায়ামি। সেই আটলান্টাকে ২-১ গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে মেসিরা। তাতে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের শীষ্ঠে উঠেছে মায়ামি। 

গত মৌসুমে প্লে-অফে মায়ামিকে বিদায় দেওয়া আটলান্টা এই ম্যাচেও শুরুতে ভড়কে দেয় তাদের। ১১ মিনিটে ইমানুয়েল ল্যাটে ল্যাথের গোল এগিয়ে দেয় তাদের। অবশ্য সেই অগ্রগামিতা টেকেনি বেশিক্ষণ। শুরুর একাদশে ফিরে ২০ মিনিটে মায়ামিকে সমতায় ফেরান লিওনেল মেসি। পেশীতে সমস্যা থাকায় সর্বশেষ তিন ম্যাচে সাইড লাইনে ছিলেন বিশ্বকাপ জয়ী। যা মেজর লিগ সকারের নিয়মিত মৌসুমে তার প্রথম গোল।  

ম্যাচটা তার পর ড্রয়ের দিকেই অগ্রসর হতে থাকে। কিন্তু নাটকীয়ভাবে শেষ দিকের ৮৯ মিনিটে মায়ামিকে জয়ের আনন্দে ভাসাতে দ্বিতীয় গোল এনে দেন বদলি ফাফা পিকাউল্ট। 

গত মৌসুমে প্লে-অফে মেসিদের বিপক্ষে অঘটনের নায়ক ছিলেন আটলান্টার গোলকিপার ব্র্যাড গুজান। এই ম্যাচেও মায়ামিকে হতাশ করছিলেন তিনি। সেভ করেছেন ৬টি।

দ্বিতীয়ার্ধে দুই দলই অনেক সুযোগ নষ্ট করেছে। শেষ পর্যন্ত অপ্রত্যাশিতভাবে হেড করে মায়ামিকে তিন পয়েন্ট এনে দেন পিকাউল্ট। শর্ট কর্নার থেকে বলটা তাকে ভাসমান পাস করেছিলেন জর্ডি আলবা। 

ম্যাচের পর মেসির সাবেক সতীর্থ ও মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো ম্যাচ নিয়ে বলেছেন, ‘লিওকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। সে ইতিহাসের সেরা। এমন একজন খেলোয়াড়, যার ক্ষমতা রয়েছে সবচেয়ে সুন্দর গোল করার। ফাফার গোল অবশ্যই আমাদের জন্য আনন্দের, বিশেষ করে তার জন্য।’

মেসির বাইরে থাকা নিয়ে তিনি আরও বলেছেন, ‘তিন সপ্তাহ খুব কঠিন গেছে, কারণ মেসি মাঠের বাইরে ছিল। এখন আমরা অনেক আনন্দিত।’

/এফআইআর/  
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী