১৬ বছর পর বিশ্বকাপে খেলবে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০২৫, ১৯:২৬আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৯:২৬

ফিফা বিশ্বকাপে আবার ফিরছে নিউজিল্যান্ড। সোমবার নিউ ক্যালিডোনিয়াকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে অলহোয়াইটরা। ২০১০ সালের পর প্রথমবার বিশ্বমঞ্চে ফিরছে তারা।

১৬ বছর পর বিশ্বকাপে খেলার টিকিট পেতে এদিন গোল করেছেন মাইকেল বক্সাল ও কোস্টা বারবারোসেস। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

৫৫তম আন্তর্জাতিক ম্যাচে নিউজিল্যান্ডের জার্সিতে প্রথম গোল করেন বক্সাল। ঘড়ির কাঁটা ঘণ্টার কাছাকাছি যেতে হেড করে জাল কাঁপান তিনি। পাঁচ মিনিট পর গোলকিপারের মাথার ওপর দিয়ে ভলিতে বল জালে জড়িয়ে ইডেন পার্কের ২৫ হাজারের বেশি দর্শককে আনন্দে ভাসান বারবারোসেস।

বদলি নামা এলিজাহ ৮০তম মিনিটে তৃতীয় গোল করেন। তাতেই নিজেদের ফুটবল ইতিহাসে তৃতীয়বার বিশ্বকাপে খেলা সুনিশ্চিত করে তারা।

এর আগে ১৯৮২ ও ২০১০ সালের মূল পর্বে খেলেছিল নিউজিল্যান্ড। গত তিনটি আসরে আন্তঃমহাদেশীয় প্লে অফে হারের কারণে ছিটকে যায় তারা।

যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বাইরে জাপানের পর দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান