ডেভিসের চোটে কানাডার কাছে ব্যাখ্যা চাইবে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৫, ১৯:১৩আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১৯:১৮

ইউরোপের ঘরোয়া ফুটবল মৌসুম শেষ দিকে। এমন সময়ে খেলোয়াড়দের চোটের তালিকা দীর্ঘ হচ্ছে। তাতে ক্ষোভ উগরে দিচ্ছে ভুক্তভোগী ক্লাবগুলো। আন্তর্জাতিক বিরতিতে আলফোন্সো ডেভিস চোট নিয়ে ফেরায় কানাডার কাছে ব্যাখ্যা চাইবে বায়ার্ন মিউনিখ।

গত রবিবার কনকাকাফ নেশন্স লিগ তৃতীয় স্থান নির্ধারণী প্লে অফে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কানাডার ২-১ গোলে জয়ের ম্যাচে মাত্র ১২ মিনিট খেলতে পারেন ডেভিস। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় আগেভাগে মাঠ ছাড়তে হয়েছে ২৪ বছর বয়সী ডিফেন্ডারকে।

বায়ার্ন ক্রীড়া পরিচালক ক্রিস্তফ ফয়েন্দ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এটা আমাদের জন্য বাজে এবং যেভাবে এটা হলো তা ঠিক নয়। আমরা জানতে চাই আসলে কী ঘটেছিল।’

ফয়েন্দ বলেছেন, কানাডার আগের ম্যাচ শেষে ক্লান্তির কথা বলেছিলেন ডেভিস। কিন্তু তারপরও তাকে খেলানো হয়েছে। তিনি বলেন, ‘সে অধিনায়ক, একজন তরুণ খেলোয়াড় যে তার দলকে সাহায্য করতে চেয়েছিল। কিন্তু এটা ছিল শেষ সীমায়।’

ডেভিসের ডান হাঁটুতে এসিএল ছিঁড়ে যাওয়ার বিষয়টি তার জার্মানিতে ফেরার পর জানতে পারেন ফয়েন্দ, ‘দ্বিতীয় সমস্যা হলো ১২ মিনিট পর ইনজুরি। তারপর আলফোন্সো ১২ ঘণ্টার ফ্লাইটে ফিরে এলো এবং আমরা ধারণা করেছিলাম ততটা গুরুতর কিছু নয়। কিন্তু তারপর আমরা এই অবস্থায় পেলাম।’

এনিয়ে কানাডার কাছে ব্যাখ্যা চাইবেন বললেন এই ক্রীড়া পরিচালক, ‘এটা উদাসীনতা। এটা পেশাদার নয়। আমাদের এনিয়ে কথা বলা এবং স্পষ্ট হওয়া দরকার। আমরা নিয়োগকর্তা, আমরা খেলোয়াড়দের বেতন দেই। তাই আমরা জানতে চাইবো কী ঘটেছিল।’

এখন পর্যন্ত কানাডা দলের কাছ থেকে এনিয়ে কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম